AdSense অ্যাকাউন্টে পাওয়া সতর্কতার বিষয়ে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলির উত্তর এই নিবন্ধে পাবেন।
- আমার অ্যাকাউন্ট কি বন্ধ করে দেওয়া হয়েছে?
- আমাকে এই সতর্কতা পাঠানো হয়েছে কেন?
- আমার অ্যাকাউন্ট বন্ধ করা এড়াতে আমাকে কী করতে হবে?
- ভবিষ্যতে নীতি মেনে চলার জন্য আমি কোন কোন পদক্ষেপ নিতে পারি?
- আমি প্রয়োজনীয় পরিবর্তন করে নেওয়ার পর কী হবে?
- আমি পরিবর্তন করলে সেটি কি আপনাদের জানাতে হবে?
- আমি প্রয়োজনীয় পরিবর্তন না করে নীতি লঙ্ঘন করা চালিয়ে গেলে সেক্ষেত্রে কী হবে?
- আমার সাইট যে নীতিটি লঙ্ঘন করছে, আমি সেটির কারণ জানতে চাই। আমার কী করা উচিত?
আমার অ্যাকাউন্ট কি বন্ধ করে দেওয়া হয়েছে?
না, আপনার অ্যাকাউন্ট চালু রয়েছে। তবে আপনি AdSense-এর প্রোগ্রাম নীতি মেনে অ্যাকাউন্টে প্রয়োজনীয় পরিবর্তন না করলে, সেটি বন্ধ করে দেওয়া হতে পারে।
আমাকে কেন এই সতর্কতা পাঠানো হয়েছে?
আমরা সম্প্রতি দেখেছি যে আপনার অ্যাকাউন্ট আমাদের নীতি মেনে চলেনি। নিচে উল্লেখ করা কারণে অ্যাকাউন্টে সতর্কতা জারি করা হয় এবং এগুলি ছাড়া আরও অন্যান্য কারণ থাকতে পারে:- আপনার অ্যাকাউন্ট বারবার নীতি লঙ্ঘন করেছে এবং/অথবা সেটির লঙ্ঘন করার দীর্ঘ ইতিহাস আছে।
যে পৃষ্ঠায় বিজ্ঞাপন দেখানো হয় সেই পৃষ্ঠার কন্টেন্টের দায় প্রকাশকের। কন্টেন্ট অন্য কেউ তৈরি করে থাকলেও এটি প্রযোজ্য, যেমন, ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট থাকা সাইট। - আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণামূলক আচরণ করা হয়েছে।
আপনার এবং বিজ্ঞাপনদাতাদের স্বার্থ সুরক্ষিত করতে, আমাদের বিশেষজ্ঞরা অটোমেটিক সিস্টেম এবং হিউম্যান রিভিউয়ের মাধ্যমে Google বিজ্ঞাপনে ক্লিক ও ইম্প্রেশন খুঁটিয়ে দেখেন। আমাদের নিয়ম ও শর্তাবলীতে যেমন উল্লেখ করা রয়েছে সেই অনুযায়ী Google নিজস্ব বিবেচনার ভিত্তিতে ভুল ক্লিক সংক্রান্ত অ্যাক্টিভিটি নির্ধারণ করবে। মনে রাখবেন যে ভুল ট্রাফিক সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে Google থার্ড-পার্টি ডেটা বিশ্লেষণ বা যাচাই করে না। - আপনার অ্যাকাউন্টে অত্যন্ত আপত্তিকর কন্টেন্ট সংক্রান্ত নীতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
শুধু প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট, কপিরাইট লঙ্ঘন, চরম হিংস্রতা ও ঘৃণা উদ্রেককারী কন্টেন্ট সহ আরও অনেক কিছুই এর মধ্যে থাকতে পারে।
ভুল ট্রাফিক ও নীতি লঙ্ঘন সংক্রান্ত সবচেয়ে বেশি যেসব কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেগুলি সম্পর্কে আরও জানুন।
আমার অ্যাকাউন্ট বন্ধ করা এড়াতে আমাকে কী করতে হবে?
এখুনি অ্যাকশন নিন। আপনার সাইটে যে ধরনের নীতি লঙ্ঘন করা হয়েছে তার উদাহরণ আপনাকে পাঠানো সতর্কতা মেসেজে দেওয়া আছে। তবে আমরা অনুরোধ করছি, আপনার নেটওয়ার্কের সব কন্টেন্ট ও বিজ্ঞাপনের প্লেসমেন্ট আমাদের প্রোগ্রাম নীতি মেনে চলছে কিনা তা ভালোভাবে পর্যালোচনা করে দেখে নিন।
ভবিষ্যতে নীতি মেনে চলার জন্য আমি কোন কোন পদক্ষেপ নিতে পারি?
আপনার নেটওয়ার্কে নীতি লঙ্ঘন হচ্ছে কিনা তা মনিটর করতে সহায়ক কিছু পরামর্শ দেওয়া হল:
- সাইটের পৃষ্ঠায় বিজ্ঞাপন কোড প্লেস করার আগে প্রতিটি সাইট ম্যানুয়ালি মূল্যায়ন করুন।
- যেসব পৃষ্ঠা দেখার সংখ্যা খুব বেশি, সেগুলি সপ্তাহে অন্তত একবার সক্রিয়ভাবে পর্যালোচনা করুন।
- বিশেষত যেসব পৃষ্ঠায় ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট রয়েছে সেগুলিতে কীওয়ার্ড ফিল্টার (যেমন, প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট, যেসব পরিষেবা নিতে পেমেন্ট করতে হয়, হ্যাকিং সংক্রান্ত কন্টেন্ট, জুয়া সংক্রান্ত কন্টেন্ট ইত্যাদি) ইনস্টল করুন। যদিও, "কীওয়ার্ড ফিল্টার করা" বা "কন্টেন্ট ফিল্টার করা" সংক্রান্ত বিষয়ে আমরা কোনও তথ্য দিতে পারছি না, তবে আপনি এইসব তথ্যের জন্য Google-এ সার্চ করে দেখতে পারেন।
- ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট আছে এমন সব পৃষ্ঠায় "নীতি লঙ্ঘনের অভিযোগ জানান" সংক্রান্ত লিঙ্ক যোগ করুন ও নীতি মেনে চলতে অ্যাকশন নিন।
আমি প্রয়োজনীয় পরিবর্তন করে নেওয়ার পর কী হবে?
আপনি সমস্যার সমাধান করে নিলে আপনার অ্যাকাউন্ট চালু থাকবে। তবে, নীতি লঙ্ঘনের ঘটনা দেখতে পেলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি।
আমি কোনও পরিবর্তন করে থাকলে, সেটি কি আপনাদের জানাতে হবে?
না। আপনার অ্যাকাউন্ট আমাদের নীতি মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে আমরা এটি মনিটর করব।
প্রয়োজনীয় পরিবর্তন না করে নীতি লঙ্ঘন করা যদি চালিয়ে যাই, সেক্ষেত্রে কী হবে?
আপনার AdSense অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
আমার সাইট যে নীতিটি লঙ্ঘন করছে, আমি সেটির কারণ জানতে চাই। আমার কী করা উচিত?
আপনি আমাদের নীতি সম্পর্কে আরও ব্যাখ্যা জানতে বা উদাহরণ দেখতে চাইলে এইসব রিসোর্স দেখুন: