নীতি কেন্দ্র সম্পর্কে সবচেয়ে ঘন ঘন জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।
সমস্যার বিবরণের উপর ভিত্তি করে আমার সাইটের সমস্যার সমাধান করেছি। আমার নীতি কেন্দ্রে এখনও আমি কেন সমস্যা দেখতে পাচ্ছি?
সমস্যাটি সরিয়ে দেওয়ার আগে আপনার সাইট রিভিউ করে দেখার জন্য আমাদের কাছে অনুরোধ জানাতে হবে। রিভিউ করার অনুরোধ জানানোর জন্য ধাপগুলি ফলো করুন।
নীতি কেন্দ্রে কোনও সাইটের জন্য কোনও সমস্যা দেখানো না হলে, তার অর্থ কি এটি হয় যে প্রোগ্রাম নীতিসমূহ পালন করে সাইট চালানো হচ্ছে?
সেটি যে হবেই তা নয়। আপনার সাইট আমাদের পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে কোনও প্রোগ্রাম নীতি লঙ্ঘন করছে বলে শনাক্ত করা হলে, নীতি কেন্দ্রে সেটি দেখানো হবে। আমরা সবসময় এই প্রক্রিয়ার উন্নতির জন্য কাজ করছি, তবে সব সমস্যা শনাক্ত করা যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। অন্য কোনও পদ্ধতিতে সমস্যা শনাক্ত করা হলে, নীতি কেন্দ্রের বাইরে বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হতে পারে।
নীতি কেন্দ্র থেকে কি Google-এর প্রোগ্রাম নীতি লঙ্ঘনকারী সব সাইট দেখা যায়?
না। গত ৭-১০ দিনের মধ্যে বিজ্ঞাপনের অনুরোধ জেনারেট করেছে এমন লঙ্ঘনকারী সাইটই শুধু নীতি কেন্দ্রে দেখানো হয়। কিছু সাইট (যেমন, যেসব সাইটের দৈনিক ট্রাফিক খুব কম) নীতি কেন্দ্রে দেখানো হয় না। আপনার সাইট যাতে আমাদের প্রোগ্রাম নীতি সবসময় মেনে চলে সেই বিষয়ে লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। আপনার সাইট কোনও নীতি লঙ্ঘন করছে কিনা তা নিয়মিত চেক করলে ভাল হয়।