আপনার Google অ্যাকাউন্টে Search, Maps ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে করা আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য থাকে। আপনি যাতে সহজেই আপনার অন্যান্য কাজ মেটাতে পারেন, তাই এইসব তথ্য গুছিয়ে রাখা হয়।
- আপনার Google অ্যাকাউন্ট খুলুন। আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
- স্ক্রিনের বাঁদিকে, Wallet ও সাবস্ক্রিপশন
কেনাকাটা ম্যানেজ করুন, সাবস্ক্রিপশন ম্যানেজ করুন, বা রিজার্ভেশন ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
- আরও জানতে, আপনার কেনা বা বুক করা আইটেমে ক্লিক করুন। আপনি প্যাকেজ ট্র্যাক করা বা রিজার্ভেশন বাতিল করার মতো সুবিধে রয়েছে।
গুরুত্বপূর্ণ: আপনার বয়স ১৩ বছরের কম বা আপনার দেশে নির্ধারিত উপযুক্ত বয়সের কম হলে, আপনার Google অ্যাকাউন্ট Family Link-এর মাধ্যমে আপনার একজন অভিভাবক ম্যানেজ করবেন। আপনি নিজের Google অ্যাকাউন্টে যেকোনও কেনাকাটা, সাবস্ক্রিপশন বা রিজার্ভেশনের তালিকা দেখতে পাবেন না।
পরামর্শ: Google Play-র বিলিং সিস্টেমের মাধ্যমে পারিবারিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে পরিবারের সদস্যদের করা সমস্ত কেনাকাটার একটি তালিকা ফ্যামিলি ম্যানেজার দেখতে পারবেন। পারিবারিক পেমেন্ট পদ্ধতি সম্পর্কে আরও জানুন।
কোথা থেকে আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য নেওয়া হয় তা জানুন
আপনার Google অ্যাকাউন্টে Search, Maps ও আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে করা কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য থাকে, যেমন Search-এর মাধ্যমে করা খাবারের অর্ডার বা Google শপিং অর্ডার।
অর্ডারটির তথ্য কোথা থেকে এসেছে তা জানতে:
- অর্ডারটি বেছে নিন।
- একদম উপরে ডানদিকে, 'তথ্য'
কোথা থেকে এটি নেওয়া হয়েছে? বিকল্প বেছে নিন।
আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য মোছা
- আপনার Google অ্যাকাউন্টে, কেনাকাটা পেজে যান।
- আপনার কেনা কোনও আইটেম বেছে নিন।
- কেনাকাটা সরান বিকল্প বেছে নিন।
- স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
- আপনার Google অ্যাকাউন্টে, রিজার্ভেশন পেজে যান।
- একটি রিজার্ভেশন বেছে নিন।
- রিজার্ভেশন মুছুন বিকল্প বেছে নিন।
- স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
Google কেন আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য় একসাথে রাখে তা জানুন
গুরুত্বপূর্ণ: অন্যান্য Google পরিষেবায় আপনার অ্যাক্টিভিটির সাথে আপনার কেনাকাটা, রিজার্ভেশন এবং সাবস্ক্রিপশনের তথ্যও সেভ করা হতে পারে। যেমন, আপনি Search-এর মাধ্যমে কোনও প্রোডাক্ট খুঁজে পেলে এবং সেটি কিনলে, সেই প্রোডাক্টের জন্য আপনার করা সার্চ Google অ্যাকাউন্টে সেভ করা হতে পারে।
বিভিন্ন কাজে আপনাকে সাহায্য করতে, আমরা আপনার Google অ্যাকাউন্টে আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য সেভ করে রাখি।
লিঙ্ক করা সাবস্ক্রিপশন ম্যানেজ করা
সাবস্ক্রিপশনে এই ধরনের কন্টেন্ট থাকতে পারে:
- Google Play সাবস্ক্রিপশন
- YouTube সাবস্ক্রিপশন
- আপনার Google অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা খবরের সাবস্ক্রিপশন
আপনি নিজের Google অ্যাকাউন্টে কোনও সাবস্ক্রিপশন লিঙ্ক করতে পারবেন।
কোনও সাবস্ক্রিপশন লিঙ্ক করার পরে, Google আপনাকে পছন্দমতো অভিজ্ঞতা প্রদান করতে পারে, যেমন:
- কোনও অ্যাকাউন্টে সাইন-ইন না করেই নিবন্ধ খুঁজে দেখা।
- আপনার সার্চ ফলাফলে প্রিন্ট সাবস্ক্রিপশন থেকে নিবন্ধ খুঁজে দেখা।
আপনার Google অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন দেখাতে না চাইলে, সাবস্ক্রিপশন বিকল্পে যান এবং আনলিঙ্ক করুন বিকল্প বেছে নিন।
আপনার সাবস্ক্রিপশন বাতিল বা পরিবর্তন করা হবে না। কিন্তু Google প্রোডাক্টে আপনার সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে পছন্দমতো সাজিয়ে নেওয়া আর কিছুই দেখতে পাবেন না।
আপনার কেনাকাটা ও রিজার্ভেশন সংক্রান্ত তথ্য কারা দেখতে পাবেন তা জানুন
শুধুমাত্র আপনিই কেনাকাটা, রিজার্ভেশন এবং সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। Google কীভাবে আপনার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষা করে তা জানুন।