পরিচিতি হিসেবে যাদের নাম সেভ এবং সাজেস্ট করা হয়েছে সেটা পরিবর্তন করা

আপনি Google-এর কিছু পরিষেবাতে সাজেশন হিসেবে পরিচিতি দেখতে পাবেন। যেমন Gmail-এ কোনও নতুন ইমেলে কারও নাম টাইপ করা শুরু করলে। আপনি এটি বেছে নিতে পারবেন যে কার নাম সেভ করা হবে এবং পরিচিতি হিসেবে কার নাম সাজেস্ট করা হবে।

সাজেশন হিসেবে কাকে দেখা যায়

তারা চিহ্নিত করা পরিচিতি বা যে পরিচিতিকে সম্প্রতি ইমেল করেছেন, এই রকম আপনার পরিচিতি ও ইন্ট্যার‍্যাকশনের সাথে সম্পর্কিত আরও অনেক সংকেতের ভিত্তিতে সাজেশন দেওয়া হয়। সাজেস্ট করা পরিচিতিদের মধ্যে সেইসব ব্যক্তিও আছেন যাদের আপনার পরিচিতিতে যোগ করেছেন। Google পরিষেবাতে যাদের সাথে ইন্টার‍্যাক্ট করেছেন তাদের নাম "অন্যান্য পরিচিতি" বিকল্পে অটোমেটিক সেভ হয়ে যায়।

Gmail অথবা Photos-এর মতো কিছু অ্যাপে কোনও কিছু টাইপ বা সার্চ করার আগেই সাজেস্ট করা পরিচিতি দেখতে পেতে পারেন।

পরামর্শ:

পরিচিতি হিসেবে কার নাম সেভ করা যায় সেটি নিয়ন্ত্রণ করা

নিজেই পরিচিতি যোগ করুন
  1. Google Contacts-এ সাইন-ইন করুন। আপনি যোগ করেছেন এমন পরিচিতির তালিকা দেখতে পাবেন।
  2. স্ক্রিনের একদম উপরে বাঁদিকে, Addপরিচিতি তৈরি করুন বিকল্পটি বেছে নিন।
  3. ব্যক্তির পরিচিতির তথ্য লিখুন।
  4. সেভ করুন বিকল্প বেছে নিন।
কোনও ব্যক্তির সাথে ইন্টার‍্যাক্ট করার সময় পরিচিতির তথ্য সেভ করুন

Google প্রোডাক্টে আপনি কোনও ব্যক্তির সাথে ইন্টার‌্যাক্ট করলে, অটোমেটিক তার পরিচিতির তথ্য সেভ করতে পারবেন যার মধ্যে এইসব তথ্য অন্তর্ভুুক্ত থাকে:

  • নাম
  • ইমেল আইডি
  • ফোন নম্বর

এই সেটিং চালু করা হলে, আপনি এদের পরিচিতির তথ্য সেভ করবেন:

  • যেসব ব্যক্তিকে আপনি Gmail-এ ইমেল পাঠিয়েছেন।
  • যেসব ব্যক্তির সাথে আপনি কিছু শেয়ার করেছেন, যেমন Drive-এ কোনও ডকুমেন্ট।
  • যারা আপনার সাথে কোনও কন্টেন্ট শেয়ার করেছেন, যেমন Google Photos-এ শেয়ার করা অ্যালবাম।
  • আপনি রয়েছেন এমন ইভেন্ট বা গ্রুপে যোগ করা ব্যক্তির ক্ষেত্রে।
  • পরিচিত হিসেবে চিহ্নিত করা ব্যক্তি।
  • যেসব ব্যক্তির পাঠানো ক্যালেন্ডার আমন্ত্রণ আপনি গ্রহণ করেছেন।

অটোমেটিক সেভ করার সুবিধা চালু বা বন্ধ করা

  1. আপনার Google অ্যাকাউন্টে যান।
  2. লোকজন এবং শেয়ারিং বিকল্পে ট্যাপ করুন।
  3. "পরিচিতি" প্যানেলে ইন্টার‌্যাকশন থেকে সেভ করা পরিচিতির তথ্য বিকল্পে ট্যাপ করুন।
  4. ব্যক্তির সাথে ইন্টার‍্যাক্ট করার সময় পরিচিতির তথ্য সেভ করুন বিকল্প চালু অথবা বন্ধ করুন।
  5. Gmail ব্যবহার করলে, আপনি ইমেল করেন এমন ব্যক্তিদের পরিচিতির তথ্য Gmail সেভ করবে কিনা তা বেছে নিন:
    1. কম্পিউটারে, আপনার Gmail সেটিংস বিকল্পে যান।
    2. "অটোমেটিক কমপ্লিট করার জন্য পরিচিতি তৈরি করুন," বিকল্পের মধ্যে থেকে একটি বিকল্প বেছে নিন।
    3. পৃষ্ঠার একেবারে নিচে, পরিবর্তন সেভ করুন বিকল্পে ট্যাপ করুন।

সাজেশন থেকে সেভ করা পরিচিতি লুকানো

আপনার সাজেস্ট করা পরিচিতি লুকানো বা দেখানো

Gmail ও Photos-এর মতো কিছু Google পরিষেবায় আপনি সাজেস্ট করা পরিচিতি স্থায়ীভাবে মুছে না দিয়ে তা লুকাতে পারবেন।

  1. আপনার ব্রাউজারে, Gmail বা Photos খুলুন।
    • Gmail: উপরে বাঁদিকে, 'কম্পোজ করুন ' বিকল্পে ক্লিক করুন।
    • Photos:
      1. কোনও ফটো বা অ্যালবাম বেছে নিন।
      2. 'শেয়ার করুন Share' বিকল্পে ক্লিক করুন।
  2. সাজেশন দেখতে, "প্রাপক:" বারে নাম লিখুন।
  3. আপনি যে পরিচিতি লুকাতে চান সেটির উপরে মাউস নিয়ে গিয়ে ডানদিকের বোতামে ক্লিক করুন।
  4. সাজেশন লুকান বিকল্পে ক্লিক করুন।
  5. লুকানো সাজেস্ট করা পরিচিতি খুঁজতে:
    1. তার নাম লিখুন।
    2. লুকানো সাজেশন দেখুন বিকল্পে ক্লিক করুন।

পরিচিতি সরানো বা পরিবর্তন করা

ব্যক্তিদের সাজেশন হিসেবে যাতে দেখতে না হয় তার জন্য নিচে উল্লেখ করা পদ্ধতি ব্যবহার করে সেগুলি সরান।

আপনি যেসব পরিচিতি যোগ করেছেন
  1. Google Contacts-এ সাইন-ইন করুন।
  2. পরিচিতির উপর ক্লিক বা ট্যাপ করুন।
  3. এখান থেকে আপনি যা করতে পারবেন:
    • তথ্য পরিবর্তন করা: স্ক্রিনের উপরের ডানদিকে, এডিট করুন এবং তারপর সেভ করুন বিকল্পটি বেছে নিন।
    • কোনও পরিচিতি সরানো: স্ক্রিনের উপরের দিকে, 'আরও আরও এবং তারপর' মুছে দিন বিকল্প বেছে নিন।
যেসব পরিচিতি অটোমেটিক সেভ হয়েছে
  1. Google Contacts-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের বাঁদিকে অন্যান্য পরিচিতি বিকল্পটি বেছে নিন।
  3. পরিচিতির উপর ক্লিক বা ট্যাপ করুন।
  4. এখান থেকে আপনি যা করতে পারবেন:
    • তথ্য পরিবর্তন করা: স্ক্রিনের উপরের ডানদিকে, এডিট করুন এবং তারপর সেভ করুন বিকল্পটি বেছে নিন।
    • কোনও পরিচিতি সরানো: স্ক্রিনের উপরের দিকে, 'আরও আরও এবং তারপর' মুছে দিন বিকল্প বেছে নিন। সেগুলি আবার যাতে যোগ না হয়ে যায় তা আটকাতে, অটোমেটিক সেভ হওয়ার ধাপ ফলো করুন।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
1316811085550202635
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
70975
false
false
false
false
false