Google ব্যবহার করার সময় অন্যান্য ব্যক্তি আপনার নাম, প্রোফাইল ছবি এবং অন্যান্য প্রাথমিক তথ্য অ্যাক্সেস করতে পারবেন। Google পরিষেবা জুড়ে লোকজন আপনার সম্পর্কে কী দেখতে পাবেন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ:
- আপনি এখনও পর্যন্ত প্রোফাইল ছবি যোগ না করে থাকলে, পরিবর্তে আপনার নামের আদ্যক্ষর দেখতে পাবেন।
- Google-এ দেখানো আপনার নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন করলে, YouTube-এ আপনার নাম বা প্রোফাইল ছবিতে কোনও পরিবর্তন করা হবে না। আরও তথ্য পেতে, আপনার চ্যানেল ব্র্যান্ডিং ম্যানেজ করুন বিকল্প দেখুন।
YouTube চ্যানেলের প্রাথমিক তথ্য সম্পর্কে আরও জানুন।
আপনার প্রোফাইল ছবি যোগ বা পরিবর্তন করুন
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
- "প্রাথমিক তথ্য" বিকল্পের মধ্যে, প্রোফাইল ছবি বিকল্পে ক্লিক করুন।
- আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করুন বা Google Photos থেকে একটি বেছে নিন।
- প্রয়োজন মতো আপনার ফটো ঘোরান ও ক্রপ করুন
পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
- স্ক্রিনের নিচে, প্রোফাইল ছবি হিসেবে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ:
- আপনার ছবি দেখা যায় এমন বেশিরভাগ জায়গায় নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ ও এডিট করতে পারবেন।
- পুরনো প্রোফাইল ছবি দেখতে, উপরে ডানদিকে, 'আরও
পুরনো প্রোফাইল ছবি' বিকল্পে ক্লিক করুন।
সহায়ক প্রযুক্তি বা কীবোর্ডের সাহায্যে আপনার ফটো ক্রপ করা
ফটোর কোনও একটি কোণা থেকে ক্রপ করা
- ফটোর কোণা বেছে নিতে নেভিগেট করুন।
- ফটো ক্রপ করতে 'তীরচিহ্ন' কী ব্যবহার করুন।
ক্রপ করার জন্য ব্যবহার হওয়া পুরো বর্গাকার অংশটি সরানো
- ক্রপ করার জন্য ব্যবহার হওয়া পুরো বর্গাকার অংশটি বেছে নিতে নেভিগেট করুন।
- ফটোর জন্য কাটছাঁট করা বর্গাকার অংশটির পজিশন পরিবর্তন করতে 'তীরচিহ্ন কী' ব্যবহার করুন।
নাম পরিবর্তন সম্পর্কে9
আপনি যতবার চাইবেন নিজের নাম পরিবর্তন করতে পারবেন।
Chat-এ আপনার মেসেজ খুঁজে পেতে অন্যদের সাহায্য করার জন্য আপনার পুরনো নাম ব্যবহার করা হতে পারে। যেমন, কেউ যদি আপনার পুরনো নাম দিয়ে সার্চ করেন, তাহলে তারা হয়ত আপনার নতুন নাম সহ পুরনো মেসেজ দেখতে পারবেন। পুরনো ইমেলগুলি আপনি যে নামে পাঠিয়েছিলেন সেখানে ওই নামই রেখে দেওয়া হবে।
পরামর্শ: আপনার নাম কোথায় দেখানো হয় তা খুঁজে দেখুন।আপনার নামটি কোথায় দেখানো হচ্ছে তা খুঁজে নিন।
আপনার পুরনো নাম বা ছবি এখনও কেন দেখা যায় তা জানা
আপনার নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন করার পরে, সব Google প্রোডাক্ট জুড়ে আপডেট হতে কখনও কখনও কয়েক দিন সময় লাগে। আপনি এমন অন্য লোকজনের সাথে যোগাযোগ করে থাকতে পারেন যারা হয়ত তাদের পরিচিতিতে আপনার পুরনো নাম সেভ করে রেখেছেন। এই নাম আপডেট করা হবে না।
প্রসেস ঝটপট করতে:
- আপনার ক্যাশে ও কুকি মুছুন: এটি অনেক প্রোডাক্টে আপনার তথ্য রিফ্রেশ করতে সাহায্য করে।
- সাইন-আউট করে আবার সাইন-ইন করুন: এটি প্রোডাক্টকে আপনার অ্যাকাউন্ট থেকে লেটেস্ট তথ্য পেতে সাহায্য করে।
- নির্দিষ্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপডেট করা: Gmail-এর মতো কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, আপনাকে প্রোডাক্টের সেটিংসেও নাম আপডেট করতে হতে পারে।
পরামর্শ:
- আপনার প্রোফাইল আপডেট করার পরেও, Google Chat-এর মতো আপনার পুরনো কথোপকথনে পুরনো নাম দেখানো হতে পারে।
- কুকি মুছে দিলে, Google ছাড়া অন্যান্য সাইট থেকে আপনি সাইন-আউট হয়ে যেতে পারেন।
আপনার নাম এডিট করুন
-
আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
-
স্ক্রিনের একেবারে উপরে বাঁদিকে ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
-
নাম বিকল্পে ক্লিক করুন।
-
আপনার বর্তমান নামের পাশে,
আইকনে ক্লিক করুন।
-
আপনার নাম আপডেট করুন।
-
সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
আপনার নাম পরিবর্তন করুন
আরও বিবরণ
নামআপনি যতবার চাইবেন নিজের নাম পরিবর্তন করতে পারবেন।
ডাকনাম যোগ ও আপডেট করতে বা সরিয়ে দিতে, আমার সম্পর্কে বিভাগ অথবা account.google.com লিঙ্ক দেখুন। account.google.com লিঙ্কের মাধ্যমে করতে হলে, আপনাকে এইসব নির্দেশাবলী অনুসরণ করতে হবে:
- ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
- নাম বিকল্পে ক্লিক করুন।
- আপনার নামের ডানদিকে, ক্লিক করুন।
- "ডাকনাম" বিকল্পের পাশে,
আইকনে ক্লিক করুন।
- আপনার ডাকনাম যোগ বা এডিট করুন।
অ্যাকাউন্টে জন্মদিন যোগ করার পরে, তা আর মোছা যাবে না। যদিও আপনি এটি এডিট করতে এবং কারা এটি দেখতে পাবেন তা বেছে নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ:
- অ্যাকাউন্ট সুরক্ষা এবং Google-এর পরিষেবা জুড়ে পছন্দমতো অভিজ্ঞতা দেওয়ার জন্য, Google আপনার জন্মদিন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে।
- আপনার জন্মদিন পরিবর্তন করলে, বয়স সংক্রান্ত বিধিনিষেধযুক্ত কন্টেন্ট বা পরিষেবার অ্যাক্সেসে প্রভাব পড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে নিজের বয়স যাচাই করার জন্য বলা হতে পারে।
আপনার জন্মদিন কে দেখতে পাবেন
Google পরিষেবা ব্যবহার করা অন্যান্য ব্যক্তির সাথে অটোমেটিক আপনার জন্মদিন শেয়ার করা হয় না। আপনার জন্মদিন কে দেখতে পাবেন তা নিয়ন্ত্রণ করতে:
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- ব্যক্তিগত তথ্য বিকল্পে ক্লিক করুন।
- জন্মদিন বিকল্পে ক্লিক করুন।
- জন্মদিন আগে থেকে উল্লেখ করা না থাকলে, জন্মদিন সংক্রান্ত তথ্য পূরণ করুন।
- "আপনার জন্মদিন কারা দেখতে পাবেন" বিকল্পের মধ্যে থাকা শুধু আপনি অথবা যেকেউ বিকল্পে ক্লিক করুন।
আপনার জন্মদিন হাইলাইট করা
"আপনার জন্মদিন কে দেখতে পাবেন তা বেছে নিন" বিকল্পটি যেকেউ (অথবা আপনার সংস্থা, প্রযোজ্য হলে) হিসেবে বেছে নিলে, আপনি Google-কে এটি হাইলাইট করার অনুমতি দিতে পারবেন। যেমন, আপনার জন্মদিনের কয়েকদিন আগে থাকতে, প্ল্যাটফর্মের যেখানেই আপনার প্রোফাইল ছবি দেখানো হোক না কেন, সব জায়গায় Google সেটিকে সুন্দর করে দেখাতে পারে। অন্যান্য ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করলে বা কিছু Google পরিষেবাতে আপনার তৈরি করা কন্টেন্ট দেখলে, তারা আপনার জন্মদিন ও জন্মদিনের হাইলাইট দেখতে পাবেন।
আপনার জন্মদিন দেখাতে না চাইলে, "আপনার জন্মদিন কে দেখতে পাবেন তা বেছে নিন" বিকল্পটি শুধুমাত্র আপনি হিসেবে সেট করুন। তাহলে Google এটি হাইলাইট করবে না। তবুও কিছু কিছু জায়গায় Google আপনার প্রোফাইল ছবি সুন্দর করে দেখানোর মতো কিছু করবে, তবে তা শুধু আপনিই দেখতে পাবেন।
পরামর্শ: আপনার প্রকৃত জন্মতারিখের কিছুদিন আগে থেকে প্রোফাইল ছবি হাইলাইট করা না হলে, আপনার প্রোফাইলে তারিখটি সঠিক দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন। অন্য কোনও ব্যক্তি আলাদা কোনও তারিখে জন্মদিন হাইলাইট করা হয়েছে দেখতে পেলে, এটি হতে পারে যে তিনি Google Contacts-এ সেই তারিখটি ভুল লিখেছেন।
যেসব ক্ষেত্রে Google আপনার জন্মদিন সংক্রান্ত তথ্য ব্যবহার করে
নিম্নলিখিত কারণে Google আপনার জন্মদিন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে:
- আপনার বয়স যাচাই এবং নির্দিষ্ট পরিষেবা ও ফিচার ব্যবহার করার জন্য আপনার উপযুক্ত বয়স হয়েছে কিনা তা নিশ্চিত করতে।
- Google Search পৃষ্ঠায় কখন জন্মদিনের থিম দেখাতে হবে তা জানতে।
- পছন্দমতো সাজেশন ও বিজ্ঞাপনের জন্য আপনার বয়সের গ্রুপ নির্ধারণ করতে। আপনি বিজ্ঞাপনের সেটিংসে গিয়ে পছন্দমতো বিজ্ঞাপন দেখানোর সুবিধা বন্ধ করে দিতে পারবেন।
আপনার Google অ্যাকাউন্টে লিঙ্গগত পরিচয় বিভাগে কয়েকটি বিকল্প দেখতে পাবেন। আপনি এগুলি করতে পারবেন:
- আপনার লিঙ্গগত পরিচয় নির্দিষ্ট করা
- লিঙ্গগত পরিচয় না জানানোর বিকল্প বেছে নেওয়া
- নিজের পছন্দমতো লিঙ্গগত পরিচয় যোগ করা এবং Google কীভাবে আপনার কথা উল্লেখ করবে তা বেছে নেওয়া
আপনার লিঙ্গগত পরিচয় যোগ বা আপডেট করতে:
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- ব্যক্তিগত তথ্য বিকল্পে ট্যাপ করুন।
- লিঙ্গগত পরিচয় বিকল্পে ট্যাপ করুন।
- জন্মদিন আগে থেকে উল্লেখ করা না থাকলে, জন্মদিন সংক্রান্ত তথ্য পূরণ করুন।
- "আপনার লিঙ্গগত পরিচয় কে দেখতে পাবেন" বিকল্পের মধ্যে, শুধু আপনি অথবা যেকেউ বিকল্প বেছে নিন।
Google কীভাবে আপনার লিঙ্গগত পরিচয় ব্যবহার করে
বিভিন্ন Google পরিষেবা আরও পছন্দমতো করতে তুলতে আমরা লিঙ্গগত পরিচয় ব্যবহার করি। লিঙ্গগত পরিচয় সংক্রান্ত তথ্য দিয়ে আপনি আমাদের সাহায্য করলে:
- পছন্দমতো মেসেজ পাঠানো এবং আপনাকে উল্লেখ করা অন্যান্য টেক্সট দেখানোর ক্ষেত্রে তা সহায়ক হয়। যেমন, যারা আপনার লিঙ্গগত পরিচয় দেখতে পাবেন তারা, "তাকে মেসেজ পাঠান" বা "তার চেনাশোনার মধ্যে"-এর মতো টেক্সট দেখতে পাবেন।
- আপনি আগ্রহী হতে পারেন এমন আরও প্রাসঙ্গিক ও উপযুক্ত কন্টেন্ট প্রদান করতে সুবিধা হয়, যেমন বিজ্ঞাপন দেখানো।
নির্দিষ্ট করে কোনও লিঙ্গগত পরিচয় আপনি না জানালে, সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করার জন্য আমরা "তাকে মেসেজ পাঠান"-এর মতো লিঙ্গগত পরিচয় নেই এমন কোনও শব্দ ব্যবহার করব।
অন্যান্য তথ্য পরিবর্তন করা
আপনার Google অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন- আপনার Google অ্যাকাউন্ট খুলুন।
- আপনাকে হয়ত সাইন-ইন করতে হবে।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ক্লিক করুন।
- "Google-এ আপনি কীভাবে সাইন-ইন করেন" বিকল্পের মধ্যে, পাসওয়ার্ড বিকল্পে ক্লিক করুন।
- যদি বলা হয় তাহলে আবার সাইন-ইন করুন।
- স্ক্রিনে উল্লেখ করা ধাপগুলি অনুসরণ করুন। কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন তা জানুন।
বিভিন্ন Google পরিষেবায় অন্যেরা আপনার সম্পর্কে কোন ধরনের তথ্য দেখবেন তা বেছে নিতে, Google অ্যাকাউন্টে আপনার সম্পর্কে বিভাগে যান।
কোন ধরনের তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন এবং কীভাবে পরিবর্তন করবেন তা জানুন।
বেড়াতে যাওয়ার সময় বর্তমান লোকেশনের টাইম জোন অনুযায়ী আপনি বিভিন্ন ইভেন্ট দেখতে পাবেন।
Google Calendar-এ কীভাবে আপনার টাইম জোন পরিবর্তন করতে হয় তা জানুন।