ভবিষ্যতে কখনও নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারার মতো পরিস্থিতি হলে, অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পেতে আপনি এখনই অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য যোগ করুন।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প যোগ করুন
গুরুত্বপূর্ণ: আপনি অফিস, স্কুল বা অন্য গ্রুপের মাধ্যমে কোনও অ্যাকাউন্ট ব্যবহার করলে, এইসব ধাপ কাজ নাও করতে পারে। সাহায্যের জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য আপনাকে কীভাবে সাহায্য করে
এইসব ক্ষেত্রে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরে পেতে সাহায্য করে:
- আপনি নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন
- অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে
- অন্য কোনও কারণে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে
পরামর্শ: আপনি অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য বা যাচাইকরণের অন্যান্য ফ্যাক্টর পরিবর্তন করলে, Google হয়ত ৭ দিন পর্যন্ত আপনার আগের তথ্যে কোড পাঠাবে। আপনার অনুমতি না নিয়েই অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে এই পদ্ধতিতে আপনি অ্যাকাউন্ট দ্রুত সুরক্ষিত করতে পারবেন।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি যোগ করা বা সরানো
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি যোগ করাগুরুত্বপূর্ণ: কোনও পরিচিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তিকে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি হিসেবে বেছে নিন, যেমন পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধু।
- আপনার Google অ্যাকাউন্ট খুলুন।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ট্যাপ করুন।
- "Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিভাগে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি বিকল্পে ট্যাপ করুন।
- আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
- অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
- ইমেল আইডি লিখুন।
- আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতিকে অনুরোধ ইমেল করা হয়েছে বলে আপনি একটি প্রম্পট পাবেন।
- আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি আপনার নাম, ইমেল আইডি ও প্রোফাইল ফটো দেখতে পাবেন।
- অনুরোধ পাঠান বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: অনুরোধ শুধুমাত্র ৭ দিনের জন্য থাকে। এর পরে, আপনাকে অন্য একটি অনুরোধ জমা দিতে হবে অথবা অ্যাকাউন্ট ফিরিয়ে আনার অন্য পরিচিতি বেছে নিতে হবে।
- আপনার Google অ্যাকাউন্ট খুলুন।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ট্যাপ করুন।
- "Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিভাগে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি বিকল্পে ট্যাপ করুন।
- আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
- ট্র্যাশ
আইকনে ট্যাপ করুন।
- কোনও পরিচিতি মুছতে, কনফার্ম করুন বিকল্পে ট্যাপ করুন।
রিকভারি ফোন নম্বর যোগ বা পরিবর্তন করা
-
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- আপনার অ্য়াকাউন্টের নাম
আবার আপনার নাম
আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
-
নিরাপত্তা ও সাইন-ইন করুন বিকল্পে ট্যাপ করুন।
-
"Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিকল্পের নিচে রিকভারি ফোন নম্বর বিকল্পে ট্যাপ করুন। আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
- এখান থেকে আপনি এগুলি করতে পারবেন:
- রিকভারি ফোন নম্বর যোগ।
- আপনার রিকভারি ফোন নম্বর পরিবর্তন করা: আপনার নম্বরের ঠিক পাশে থাকা এডিট করুন
বিকল্পে ট্যাপ করুন।
- আপনার রিকভারি ফোন নম্বর মুছে দেওয়া: আপনার নম্বরের ঠিক পাশে 'মুছুন'
বিকল্পে ট্যাপ করুন।
-
স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
পরামর্শ: আপনি রিকভারি ফোন নম্বর মুছে দিলে, এটি হয়ত এখনও Google-এর অন্যান্য পরিষেবার জন্য ব্যবহার করা হবে। আপনার ফোন নম্বর ম্যানেজ করতে, আপনার অ্যাকাউন্টে যান।
কোন নম্বর ব্যবহার করতে হবে
এমন মোবাইল ফোন ব্যবহার করুন যেটি:
- টেক্সট মেসেজ পায়
- আপনার
- আপনি নিয়মিত ব্যবহার করেন এবং আপনার কাছে রাখেন
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল আইডি যোগ বা পরিবর্তন
-
- আপনার ডিভাইসের সেটিংস অ্যাপ খুলুন।
- আপনার অ্য়াকাউন্টের নাম
আবার আপনার নাম
আপনার Google অ্যাকাউন্ট ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
-
নিরাপত্তা ও সাইন-ইন করুন বিকল্পে ট্যাপ করুন।
-
"Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিকল্পের মধ্যে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল বিকল্পে ট্যাপ করুন। আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
- এখান থেকে আপনি এগুলি করতে পারবেন:
- অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল যোগ করা।
- আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল পরিবর্তন বা মোছা।
-
স্ক্রিনে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল পরিবর্তন করুন
কোন ইমেল ব্যবহার করতে হবে
এমন ইমেল আইডি বেছে নিন যেটি:
- আপনি নিয়মিত ব্যবহার করেন
- আপনার Google অ্যাকাউন্টে সাইন করার জন্য ব্যবহার করা ইমেলের থেকে আলাদা
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য কীভাবে ব্যবহার করা হয়
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্যের সাহায্যে আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পাবেন এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতিআপনি পাসওয়ার্ড ভুলে গেলে অথবা অন্য কোনও কারণে সাইন-ইন করতে না পারলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরে পাওয়ার কাজে সাহায্য করতে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি ব্যবহার করতে পারবেন। তিনি আপনার নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা ও বিজ্ঞপ্তি পাবেন না।
পরামর্শ: অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি সংক্রান্ত অনুরোধ ৭ দিন পর্যন্ত বৈধ থাকে। অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পরিচিতি আপনার আমন্ত্রণ গ্রহণ করার পরে এবং অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য তাকে ব্যবহার করার মধ্যে ৭ দিনের সময়সীমা থাকে।
এইসব কাজে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বর ব্যবহার করা হতে পারে:
- আপনি যদি কিছুতেই অ্যাকাউন্টে সাইন-ইন করতে না পারেন তখন আপনাকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে কোড পাঠাতে
- অনুমতি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলে তাকে ব্লক করতে
- অ্যাকাউন্টটি যে আপনার নিজের, তা সহজেই প্রমাণ করতে
- আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি লক্ষ্য করলে আপনাকে তা জানাতে
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ফোন নম্বর ও আপনার অ্যাকাউন্টে যোগ করা অন্য ফোন নম্বরটি একই হলে, সেটি অন্য কাজের জন্যও ব্যবহার করা হতে পারে। ফোন নম্বর কীভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আরও জানুন।
এইসব কাজে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ইমেল আইডি ব্যবহার করা হতে পারে:
- আপনি একটি ইমেল আইডি তৈরি করার পর আপনার ইউজারনেম কনফার্ম করতে
- আপনি পাসওয়ার্ড ভুলে গেলে অথবা অন্য কোনও কারণে সাইন-ইন করতে না পারলে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্য করতে
- আপনার স্টোরেজের জায়গা শেষ হয়ে আসলে আপনাকে তার ব্যাপারে জানাতে
- আপনার অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখা গেল, তার ব্যাপারে আপনাকে জানাতে
সমস্যার সমাধান করা
সাইন-ইন করা যাচ্ছে নাঅ্যাকাউন্ট ফিরিয়ে আনার পৃষ্ঠায় যান এবং সাধ্য মতো প্রশ্নের সঠিক উত্তর দিন। এই পরামর্শগুলি কাজে লাগতে পারে।
অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পৃষ্ঠায় যান যদি এমনটি হয়ে থাকে:
- আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন।
- কেউ একজন আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছেন।
- কেউ একজন আপনার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন।
- অন্য কোনও কারণে আপনি সাইন-ইন করতে পারেননি।
পরামর্শ: আপনি সঠিক অ্যাকাউন্টে সাইন-ইন করছেন কিনা নিশ্চিত হতে আপনার ইউজারনেম ফিরিয়ে আনার চেষ্টা করুন।
আপনি প্রতিনিয়ত যেভাবে সাইন-ইন করেন, তার থেকে আলাদা কোনও পদ্ধতি অনুসরণ করলে, অ্যাকাউন্ট ফিরিয়ে আনার তথ্য পরিবর্তন করার অপশন হয়তো পাবেন না। আপনি এইভাবে আবার চেষ্টা করে দেখতে পারেন:
- আপনি সাধারণত যে ডিভাইস থেকে সাইন-ইন করেন সেখান থেকে।
- আপনি সাধারণত যে লোকেশন থেকে সাইন-ইন করেন সেখান থেকে।
- আপনি বর্তমানে যে ডিভাইসটি ব্যবহার করছেন সেখান থেকে আগামী সপ্তাহে।