অবতার হল আপনারই একটি অনন্য ডিজিটাল ভার্সন, যা আপনার দেওয়া সেলফি ও ভয়েস রেকর্ডিং থেকে তৈরি করা হয়। এর সাহায্যে আপনি এমন AI কন্টেন্ট তৈরি করতে পারবেন, যা আপনার মতো দেখতে এবং শুনতে ক্যারেক্টারকে তুলে ধরবে।
আপনার অবতার তৈরি ও ব্যবহার করা
Google Flow, Gemini অ্যাপ বা YouTube-এ আপনার অবতার তৈরি করার জন্য, আপনি নিজের সেলফি ও ভয়েস রেকর্ড করতে পারেন। আপনার অবতার তৈরি করা হয়ে গেলে, আপনি AI ভিডিও তৈরি করার জন্য সেটি ব্যবহার করতে পারবেন। আপনার অবতার কোথায় তৈরি ও ব্যবহার করা হবে তা আপনিই নিয়ন্ত্রণ করবেন।
এগুলিতে কীভাবে আপনার অবতার তৈরি ও ব্যবহার করবেন তা জানুন:
পরামর্শ: Gemini ও Google Flow-তে আপনার অবতার তৈরি করা হয়ে গেলে, আপনি এই দুটি অ্যাপেই AI ভিডিওর জন্য একই অবতার ব্যবহার করতে পারবেন। আপনার YouTube অবতার YouTube-এ আলাদাভাবে তৈরি ও ম্যানেজ করা হয়।
আপনার মুখ ও ভয়েস রেকর্ড করার ব্যাপারে পরামর্শ
আপনার রেকর্ডিং যাতে গৃহীত হয় তা নিশ্চিত করতে, এইসব পরামর্শ অনুসরণ করুন:
- ফোনের পজিশন: আপনার ফোন চোখের লেভেলে ধরুন।
- আলো: খুব কমও নয় আবার খুব উজ্জ্বলও নয় এমন আলো ব্যবহার করুন।
- দৃশ্যমানতা: আপনার চোখ, নাক ও মুখ দেখা যাচ্ছে কিনা ভালো করে দেখে নিন। চশমা পরা থাকলে কোনও অসুবিধা নেই, তবে সানগ্লাস, মাস্ক অথবা টুপি ব্যবহার করা যাবে না।
- অডিও এনভায়রনমেন্ট: আপনার ভয়েস রেকর্ড করার জন্য কোনও শান্ত জায়গা বেছে নিন। ব্যাকগ্রাউন্ডে অন্য কোনও ভয়েস শোনা গেলে চলবে না।
- ব্যাকগ্রাউন্ড: চেক করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যেন কোনও লোকজন বা মুখের ছবি না থাকে।
- অ্যাকাউন্টের মালিক: অ্যাকাউন্টের মালিককে এই প্রসেস সম্পূর্ণ করতে হবে। নাবালককে নিজেকে রেকর্ড করার অনুমতি দেবেন না।
- সেলফি তোলার দিকনির্দেশ: অ্যাকশন পারফর্ম করতে প্রম্পট অনুসরণ করুন। একদিকে মাথা ঘোরানোর পরে, আবার মাথা ঘুরিয়ে স্ক্রিনের মাঝখানে নিয়ে আসুন।
আপনার রেকর্ডিং ম্যানেজ করা
আপনার অবতার তৈরি করার জন্য আপনার রেকর্ডিং ব্যবহার করা হচ্ছে। আপনি কোনও রেকর্ডিং তৈরি করে থাকলে, আপনার Google অ্যাকাউন্ট থেকে সেটি মুছে দিতে এবং অবতারের প্রিভিউ দেখতে পারবেন। আপনি এই ধরনের বিবরণ অ্যাক্সেস করতে পারবেন:
- তৈরি করার বিবরণ: আপনার অবতার কখন ও কোথায় তৈরি করা হয়েছে
- ব্যবহার: আপনি কোন কোন পরিষেবায় নিজের অবতার ব্যবহার করেছেন
- অবতারের প্রিভিউ: আপনার অবতারের একটি স্যাম্পেল ছবি
আপনার রেকর্ডিং মুছে দেওয়া বা প্রিভিউ করা
আপনার রেকর্ডিংয়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। আপনি যেকোনও সময় Google অ্যাকাউন্ট সেটিংস থেকে সেগুলি মুছে দিতে পারবেন।
- আপনার Google অ্যাকাউন্টে যান।
- স্ক্রিনের একদম উপরে বা বাঁদিকে, ডেটা ও গোপনীয়তা
অন্যান্য সেটিংস বিকল্প বেছে নিন।
- নিচের দিকে স্ক্রল করে আপনার অবতারের জন্য রেকর্ডিং বিকল্প বেছে নিন।
- আপনি যে সেলফি ও ভয়েস রেকর্ডিং মুছতে চান তার নিচে মুছে দিন বিকল্প বেছে নিন।
- এছাড়াও, ছবির প্রিভিউ বিকল্প বেছে নিয়ে আপনার অবতারের প্রিভিউ দেখতে পারবেন।
- স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করুন।
পরামর্শ: আপনি ৩ বছর ধরে রেকর্ডিং ব্যবহার বা অ্যাক্সেস না করলে, সেগুলি অটোমেটিক মুছে দেওয়া হবে।
আপনি নিজের রেকর্ডিং মুছে দিলে:
- আপনি সেই অবতার ব্যবহার করে নতুন AI-জেনারেটেড কন্টেন্ট তৈরি করতে পারবেন না। নতুন কন্টেন্ট তৈরি করতে, আপনাকে সেই অ্যাপ বা পরিষেবায় ফিরে যেতে হবে যেটি আপনি ব্যবহার করতে চান এবং সেলফি ও ভয়েস আবার রেকর্ড করে নতুন অবতার তৈরি করতে হবে।
- সেই অবতারের জন্য আপনার রেকর্ড করা সেলফি ও ভয়েস ডেটা Google-এর সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে।
- আপনি আগে থেকেই সেই অবতার ব্যবহার করে যেসব ভিডিও বা কন্টেন্ট তৈরি ও প্রকাশ করেছেন সেগুলি মুছে দেওয়া হবে না। আপনার অবতার ব্যবহার করে তৈরি করা কন্টেন্ট মুছে দিতে, Google Flow, Gemini বা YouTube-এর মতো পরিষেবা বা অ্যাপে যান।
পরামর্শ: আপনি YouTube-এ কোনও অবতার তৈরি করলে, আপনার YouTube সেটিংস থেকে YouTube অবতার ও রেকর্ডিং ম্যানেজ করতে পারবেন, Google অ্যাকাউন্ট সেটিংস থেকে নয়। এখান থেকে আপনার রেকর্ডিং মুছে দিলেও, YouTube চ্যানেলে সেভ করা রেকর্ডিং মুছে যায় না। আপনার YouTube রেকর্ডিং মুছে দিলেও, Google অ্যাকাউন্টে থাকা রেকর্ডিং মুছে যায় না। আপনার YouTube রেকর্ডিং কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।
গোপনীয়তা ও আপনার অবতার সম্পর্কে জানুন
Google, আপনার গোপনীয়তা রক্ষা করতে এবং আপনার সব রেকর্ডিংয়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই রাখতে অবতার ফিচার ডিজাইন করেছে।
আপনার ডেটা কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়
Google Flow ও Gemini-তে অবতার তৈরি করলে, আপনার মুখ ও ভয়েস ডেটা রেকর্ড করা হয় এবং আপনার Google অ্যাকাউন্টে নিরাপদে স্টোর করা হয়।
আপনি এই ফিচার ব্যবহার করলে, আপনার মুখ ও ভয়েস (“আপনার রেকর্ডিং”) এবং আপনার রেকর্ডিং থেকে পাওয়া ও জেনারেট করা ডেটা নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়:
- কন্টেন্ট জেনারেশন: Google Flow ও Gemini-র মতো নির্দিষ্ট Google পরিষেবা জুড়ে আপনার অবতার ব্যবহার করে নতুন কন্টেন্ট তৈরি করার অনুমতি দেয়।
- নিরাপত্তা ও সুরক্ষা: Google, আমাদের ব্যবহারকারী এবং লোকজনকে সুরক্ষিত রাখতে প্রয়োগ করা হয়, এতে হিউম্যান রিভিউয়ারের সাহায্যও নেওয়া হয়। যেমন, আপনি যে একজন ব্যক্তি এবং Google-কে নিজের অবতার তৈরি করার অনুমতি দিচ্ছেন তা যাচাই করতে আমরা সংশ্লিষ্ট ডেটা ব্যবহার করতে পারি। এছাড়াও, AI নিরাপত্তাসহ আমাদের পরিষেবা জুড়ে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা উন্নত করতে আমরা এই ডেটা ব্যবহার করতে পারি।
আপনার রেকর্ডিং আপনাকে বা অন্য কাউকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় না। Google আপনার রেকর্ডিং কোনও থার্ড-পার্টির কাছে বিক্রি করবে না। Google-এর গোপনীয়তা নীতি অথবা Cloud গ্রাহকদের জন্য Cloud ডেটা প্রসেসিং সংযোজন দ্বারা অনুমোদিত ক্ষেত্র ছাড়া Google আপনার ডেটা থার্ড-পার্টির সাথে শেয়ার করবে না। মনে রাখবেন, নির্দিষ্ট কিছু মুখ ও ভয়েস ডেটা এবং সেই ডেটা থেকে পাওয়া ও জেনারেট করা ডেটাকে নির্দিষ্ট কিছু এখতিয়ারে বায়োমেট্রিক ডেটা হিসেবে বিবেচনা করা হতে পারে।
অপব্যবহার বা ক্ষতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া, আমাদের পরিষেবা উন্নত করতে জেনারেটিভ AI মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা আপনার রেকর্ডিং ব্যবহার করি না।