- আপনার Google অ্যাকাউন্টে পাসকী যোগ করলে, অ্যাকাউন্টে বর্তমানে থাকা যেকোনও যাচাইকরণ বা অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ক্রেডেনশিয়াল পরিবর্তন হবে না বা সরানো হবে না।
- অ্যাকাউন্টে '২-ধাপে যাচাইকরণ' ফিচার সেট-আপ করা থাকলে অথবা এটিকে উন্নত সুরক্ষা প্রোগ্রামে এনরোল করা হলে, আপনার পাসকী দ্বিতীয় যাচাইকরণ ধাপটি এড়িয়ে যায় কারণ এটি যাচাই করে যে আপনার মালিকানাধীন ডিভাইসটি বর্তমানে আপনিই অ্যাক্সেস করছেন।
- আপনার বায়োমেট্রিক ডেটা যা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক করার জন্য ব্যবহার করা হয়, সেটি আপনার ডিভাইসেই থাকে এবং Google-এর সাথে কখনই শেয়ার করা হয় না।
পাসওয়ার্ডের একটি সহজ ও সুরক্ষিত বিকল্প হিসেবে আপনি পাসকী ব্যবহার করতে পারবেন। আপনি এগুলি দিয়ে নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন:
- ফিঙ্গারপ্রিন্ট
- ফেস স্ক্যান
- ফোনের স্ক্রিন লক, যেমন পিন
পাসওয়ার্ডের মতো পাসকী শেয়ার, কপি, লিখে রাখা বা ভুলবশত অন্য কাউকে দেওয়া যায় না। এর ফলে ফিশিংয়ের বিরুদ্ধে আরও বেশি সুরক্ষা পাওয়া যায়।
আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য পাসকী ব্যবহার করলে, এর অর্থ হল ডিভাইসে আপনার অ্যাক্সেস আছে এবং আপনি এটি আনলক করতে পারবেন।
আপনি পাসকী কেন ব্যবহার করবেন সেই বিষয় সম্পর্কে জানা
- আরও ভালো সুরক্ষা: পাসকী ব্যবহার করলে, ফিশিংয়ের মতো বিপদের হাত থেকে আরও শক্তিশালী সুরক্ষা পাবেন।
- পাসকী সম্পর্কে Google Security ব্লগ থেকে আরও জানুন।
- সহজ সাইন-ইন: আপনার Google অ্যাকাউন্টে সহজে সাইন-ইন করতে, আপনার পাসকী ব্যবহার করুন। এটি কিছু থার্ড-পার্টি অ্যাপ বা পরিষেবার ক্ষেত্রেও কাজ করে।
পাসকী সংক্রান্ত প্রয়োজনীয়তা চেক করা
যেসব ডিভাইসে ব্যবাহার করা যাবে:
- কমপক্ষে Windows 10, macOS Ventura, ChromeOS 109 বা এর পরের যেকোনও ভার্সন ইনস্টল করা আছে এমন কম্পিউটার
- Android 9, iOS 16 বা এর পরের যেকোনও ভার্সন ইনস্টল করা আছে এমন ফোন
- FIDO2 প্রোটোকল কাজ করে এমন হার্ডওয়্যার নিরাপত্তা কী
পরামর্শ: মে ২০২৩-এর আগে আপনার Google অ্যাকাউন্টে যোগ করা কোনও FIDO2 হার্ডওয়্যার নিরাপত্তা কীতে পাসকী তৈরি করতে পারবেন। আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট থেকে এই নিরাপত্তা কী সরিয়ে দিতে হতে পারে।
এইসব ব্রাউজারে কাজ করে:
- Chrome 109 অথবা এর পরবর্তী যেকোনও ভার্সন
- Safari 16 বা এর পরের যেকোনও ভার্সন
- Edge 109 বা এর পরের যেকোনও ভার্সন
- Firefox 122 বা এর পরের যেকোনও ভার্সন
পাসকী তৈরি ও ব্যবহার করার আগে:
- আপনার ফোনের স্ক্রিন লক চালু করুন।
- অন্য একটি কম্পিউটারে সাইন-ইন করার জন্য ফোনে পাসকী ব্যবহার করতে, ব্লুটুথ চালু করুন।
- iPhone, iPad ও macOS ডিভাইসের জন্য iCloud কী-চেন চালু করুন।
- পাসকী সেট-আপ করার সময়, আপনার iCloud কী-চেন সেট-আপ করা না থাকলে, তা চালু করতে বলা হয়। iCloud কী-চেন কীভাবে সেট-আপ করবেন তা জানুন।
পরামর্শ:
- আপনার পাসকী কাজ করছে কিনা তা নিশ্চিত করতে, আপনার অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার আপ-টু-ডেট আছে কিনা তা চেক করুন।
- কিছু অপারেটিং সিস্টেম ও ব্রাউজারে, ছদ্মবেশী মোডে থাকাকালীন আপনি পাসকী তৈরি বা ব্যবহার করতে পারবেন না।
আপনার স্কুল বা অফিসের তরফ থেকে Google Workspace অ্যাকাউন্ট থাকলে, আপনি হয়ত শুধুমাত্র পাসকী ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন না। আপনি এখনও নিজের ডিভাইসে পাসকী তৈরি করতে পারবেন, যেমন:
- ২-ধাপে যাচাইকরণে দ্বিতীয় ধাপ
- অ্যাকাউন্ট ফিরিয়ে আনার বিকল্প
- আপনার অ্যাকাউন্টে কিছু সংবেদনশীল অ্যাকশনের জন্য একটি বিকল্প যার জন্য Google-কে আপনার পরিচয় আবার যাচাই করতে হয়
“সম্ভব হলে পাসওয়ার্ড এড়িয়ে যান” অ্যাকাউন্ট সেটিংস পৃষ্ঠায় গিয়ে আপনার অ্যাডমিন আপনাকে শুধুমাত্র পাসকী দিয়ে সাইন-ইন করার অনুমতি দিচ্ছেন কিনা তা চেক করতে পারেন।
আপনি Workspace অ্যাডমিন হলে, কীভাবে ব্যবহারকারীদের সাইন-ইন করার সময় পাসওয়ার্ড এড়িয়ে যাওয়ার অনুমতি দেবেন তা জানুন।
পাসকী সেট আপ করা
গুরুত্বপূর্ণ: পাসকী তৈরি করার সময়, আপনি একটি পাসকী-ফার্স্ট, পাসওয়ার্ড-ছাড়া সাইন-ইন করার অভিজ্ঞতা পাওয়ার সুবিধা চালু করেন। আপনি ব্যক্তিগতভাবে মালিকানাধীন ও ব্যবহার করেন এমন ডিভাইসেই শুধুমাত্র পাসকী তৈরি করুন। এমনকি আপনি Google অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করলেও, পাসকী তৈরি করা হলে, ডিভাইস আনলক করতে পারে এমন যেকোনও ব্যক্তি, আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।
পাসকী সেট-আপ করতে, আপনাকে Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে অথবা নিজের পরিচয় যাচাই করতে হতে পারে।
আপনি যে ফোন বা কম্পিউটারে সাইন-ইন করে আছেন, সেখানে একটি পাসকী তৈরি করা- myaccount.google.com/signinoptions/passkeys লিঙ্কে যান।
- 'পাসকী তৈরি করুন
পাসকী তৈরি করুন' বিকল্পে ট্যাপ করুন।
- আপনাকে ডিভাইস আনলক করতে হবে।
একাধিক ডিভাইসে পাসকী তৈরি করতে, সেইসব ডিভাইস থেকে এইসব ধাপ রিপিট করুন।
- myaccount.google.com/signinoptions/passkeys লিঙ্কে যান।
- পাসকী তৈরি করুন
অন্য ডিভাইস ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
- আপনাকে নিজের হার্ডওয়্যার নিরাপত্তা কী যোগ করে সেটির পিন লিখতে হবে বা কীতে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ করতে হবে।
পরামর্শ: নিরাপত্তা কী-তে পাসকী তৈরি করতে, আপনার এমন একটি হার্ডওয়্যার নিরাপত্তা কী প্রয়োজন যা FIDO2 প্রোটোকলের সাথে কাজ করে।
পরামর্শ:
- Google Password Manager-এ সেভ থাকা পাসওয়ার্ড ব্যবহার করে কোনও সাইটে সাইন-ইন করলে, এটি অটোমেটিক পাসকী তৈরি করে দিতে পারে। পাসকী অটোমেটিক তৈরি করার সুবিধা সম্পর্কে আরও জানুন।
- আপনার প্রথম পাসকী তৈরি করা হলে, পাসকী ব্যবহারের সুবিধা আছে এমন যেকোনও ডিভাইসে পরেরবার সাইন-ইন করার সময় আপনাকে সেই ডিভাইসে পাসকী তৈরি করার জন্য প্রম্পট করা হতে পারে।
- অন্য ব্যবহারকারীদের থেকে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে, শেয়ার করা ডিভাইসে পাসকী তৈরি করবেন না।
পাসকী দিয়ে সাইন-ইন করা
আপনার ডিভাইসে:
- Google সাইন-ইন পৃষ্ঠা খুলুন।
- আপনার ইউজারনেম লিখুন।
- ইউজারনেম ফিল্ডে ট্যাপ করলে, আপনি পাসকীর একটি তালিকা দেখতে পেতে পারেন। যদি তাই হয়, তাহলে আপনি যে পাসকী ব্যবহার করতে চান সেটিতে ট্যাপ করুন।
- আপনি আগে ডিভাইসে পাসকী তৈরি করে থাকলে, আপনার পরিচয় যাচাই করতে প্রম্পট অনুসরণ করুন।
- ডিভাইসটি আনলক করতে এবং আপনার পরিচয় যাচাই করতে, আপনার অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারের দেওয়া অন-স্ক্রিন পাসকী নির্দেশাবলী অনুসরণ করুন।
পরামর্শ:
- আপনি Android ডিভাইস থেকে সাইন-আউট করলে:
- সাইন-আউট করার পরে ৬ ঘণ্টা পর্যন্ত, এই Android ডিভাইসে পাসকী ব্যবহার করে আবার সাইন-ইন করতে পারবেন।
- ৬ ঘণ্টা পরে, আপনাকে আবার সাইন-ইন করতে অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে।
- আপনি আবার সাইন-ইন করলে, Android ডিভাইস অটোমেটিক একটি নতুন পাসকী তৈরি করে এবং পুরনো পাসকীর মেয়াদ শেষ হয়ে যায়।
- আপনি Android ছাড়া অন্য ডিভাইস থেকে সাইন-আউট করলে: সাইন-আউট করার পরে, আপনি যেকোনও সময় পাসকী ব্যবহার করে আবার সাইন-ইন করতে পারবেন।
আপনার ফোনের পাসকী দিয়ে কম্পিউটারে সাইন-ইন করা
আপনার কাছে এগুলির মধ্যে কোনও একটিতে পাসকী থাকলে, আপনি সেই কম্পিউটারে সাইন-ইন করতে পাসকী ব্যবহার করতে পারবেন যেখানে এটি কাজ করে:
- Android ডিভাইস
- iPhone বা iPad
- হার্ডওয়্যার নিরাপত্তা কী
- আপনার কম্পিউটারের Google সাইন-ইন পৃষ্ঠায়, আপনার ইউজারনেম লিখুন।
- অন্য পদ্ধতি ব্যবহার করে দেখুন
আপনার পাসকী ব্যবহার করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার কম্পিউটার স্ক্রিনে একটি QR কোড দেখতে পাবেন।
- পরামর্শ: হার্ডওয়্যার নিরাপত্তা কী থেকে পাসকী ব্যবহার করতে চাইলে, সেটি বেছে নেওয়ার বিকল্প পাবেন।
- আপনার ফোনের ক্যামেরা বা QR কোড স্ক্যানার অ্যাপ দিয়ে QR কোড স্ক্যান করুন।
- পরামর্শ: ব্লুটুথ চালু আছে কিনা তা ভালো করে দেখে নিন।
- আপনার ফোনে,সাইন-ইন করতে পাসকী ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনার iPhone বা iPad থাকলে, পাসকী দিয়ে সাইন-ইন করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক বা পিন ব্যবহার করে ফোনে আপনার পরিচয় যাচাই করুন।
পরামর্শ: এই কম্পিউটার ও ফোন দিয়ে পরবর্তীকালে সাইন-ইন করার সময়, আপনার পরিচয় যাচাই করার জন্য আপনি অটোমেটিক ফোন বিজ্ঞপ্তি পাবেন।
পাসকী-র পরিবর্তে পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করা
সাধারণত, পাসকী তৈরি করার সময় আপনি একটি পাসকী-ফার্স্ট, পাসওয়ার্ড-ছাড়া সাইন-ইন করার অভিজ্ঞতা পাওয়ার সুবিধা চালু করেন। তবে, আপনার অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য পাসওয়ার্ড ব্যবহার করার বিকল্প এখনও থাকবে। আপনি সবসময় প্রথমে পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে, আপনার অ্যাকাউন্ট সেটিংস থেকে এই ডিফল্ট পছন্দ পরিবর্তন করতে পারেন।
পাসকী ব্যবহার না করে সাধারণত পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করতে:
- আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ট্যাপ করুন।
- "Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিকল্পে গিয়ে যেখানে সম্ভব সেখানে পাসওয়ার্ড এড়িয়ে যান সংক্রান্ত সুবিধা বন্ধ করে দিন।
এই বিকল্প বন্ধ করে সাইন-ইন করলে, পাসওয়ার্ডের জন্য আপনাকে প্রম্পট দেখানো হবে। আপনি ২-ধাপে যাচাইকরণে এনরোল করলে, দ্বিতীয় ধাপে আপনার যেকোনও পাসকী ব্যবহার করতে পারবেন।
পাসকী চেক করা
আপনার অ্যাকাউন্টে আগে থেকেই পাসকী থাকলে, সেগুলি আপনার Google অ্যাকাউন্টের সাইন-ইন বিকল্পে তালিকাভুক্ত করা হয়।
- myaccount.google.com/signinoptions/passkeys লিঙ্কে যান।
- প্রযোজ্য হলে, আপনার পরিচয় যাচাই করুন।
- আপনি একাধিক অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, যে অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান তার জন্য আপনার পরিচয় যাচাই করা হচ্ছে কিনা তা নিশ্চিত করুন।
পরামর্শ: এই অ্যাকাউন্টের মাধ্যমে সাইন-ইন করা কোনও Android ডিভাইস থাকলে, আপনার জন্য অটোমেটিক রেজিস্টার করা পাসকী পেতে পারেন।
পাসকী সরিয়ে দেওয়া
আপনার পাসকী সহ ডিভাইস হারিয়ে ফেললে অথবা ভুল করে কোনও শেয়ার করা ডিভাইসে পাসকী তৈরি করলে, আপনার Google অ্যাকাউন্ট থেকে পাসকী সরিয়ে দিন।
আপনার তৈরি করা পাসকী সরিয়ে দেওয়া- আপনার Google অ্যাকাউন্টে যান।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ট্যাপ করুন।
- "Google-এ কীভাবে সাইন-ইন করবেন" বিকল্পে গিয়ে, পাসকী ও নিরাপত্তা কী বিকল্পে ট্যাপ করুন।
- যে পাসকী সরিয়ে দিতে চান, সেটি বেছে নিন।
- সরান
বিকল্পে ট্যাপ করুন।
- আপনার Google অ্যাকাউন্ট বিকল্পে যান।
- নিরাপত্তা ও সাইন-ইন বিকল্পে ট্যাপ করুন।
- "আপনার ডিভাইস" বিকল্পের মধ্যে, ডিভাইস ম্যানেজ করুন বিকল্পে ট্যাপ করুন।
- যে ডিভাইস সরিয়ে দিতে চান, তাতে ট্যাপ করুন
সাইন-আউট করুন।
একই ডিভাইসের নামে একাধিক সেশন দেখা গেলে, সেগুলি সবকটি একটি বা একাধিক ডিভাইসে থাকবে। অন্য কোনও ডিভাইস থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই তা নিশ্চিত করতে, এই ডিভাইসের নামের সাথে থাকা সব সেশন থেকে সাইন-আউট করুন।
পরামর্শ:
- আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে এমন সব ডিভাইস পর্যালোচনা করতে, google.com/devices লিঙ্কে যান।
- আপনার Google অ্যাকাউন্ট থেকে পাসকী সরিয়ে দেওয়ার পরেও সাইন-ইন করার সময় পাসকী দেওয়ার জন্য আপনাকে প্রম্পট দেখানো হলে:
- আপনি ব্যবহার করেন এমন কোনও থার্ড-পার্টি ক্রেডেনশিয়াল ম্যানেজারে পাসকী আছে কিনা তা চেক করুন।
- ক্রেডেনশিয়াল ম্যানেজার থেকে পাসকী সরিয়ে দিন।
- কীভাবে পাসকী সরাবেন তা জানতে, আপনার ক্রেডেনশিয়াল ম্যানেজারের সহায়তা সংক্রান্ত ডকুমেন্টেশন দেখুন।
হারিয়ে যাওয়া বা উপলভ্য না থাকা পাসকী সংক্রান্ত সমস্যার সমাধান করা
হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ডিভাইস থেকে পাসকী সরিয়ে দেওয়া- আপনি অ্যাক্সেস করতে পারেন এমন কোনও ডিভাইসে, Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
- হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ডিভাইসে থাকা পাসকী সরিয়ে দিন।
সাইন-ইন করার সময় আপনার অ্যাকাউন্টের পাসকী দেখতে না পেলে:
- পাসকী সহ ডিভাইসে স্ক্রিন লক চালু আছে কিনা তা চেক করুন।
- ডিভাইসের স্ক্রিন লক করার সুবিধা বন্ধ করা থাকলে, আবার সেটি চালু না করা পর্যন্ত আপনি সেই ডিভাইসে পাসকী ব্যবহার করতে পারবেন না।
- আপনার অ্যাকাউন্ট নিরাপত্তা সেটিংসে, আপনি "যেখানে সম্ভব সেখানে পাসওয়ার্ড এড়িয়ে যান" বিকল্প চালু করেছেন কিনা তা চেক করুন।
- এই সেটিং চালু আছে কিনা তা চেক করতে, myaccount.google.com/security লিঙ্কে যান।
পাসকী ছাড়া সাইন-ইন করতে, অন্য পদ্ধতি ব্যবহার করে দেখুন বিকল্পে ট্যাপ করুন। এটি আপনাকে পাসকী বিকল্প এড়িয়ে যাওয়ার সুবিধা এবং আগেকার সাইন-ইন করার বিকল্পে ফিরে যাওয়ার সুবিধা দেয়।
পরামর্শ: আপনি প্রায়ই “অন্যভাবে চেষ্টা করুন” বিকল্প বেছে নিলে, Google আপনার পছন্দ বুঝতে পারে এবং পাসকী বিকল্প কম ঘন ঘন অফার করে। আপনি বারবার পাসকীর মাধ্যমে সাইন-ইন করে এই নিয়মের পরিবর্তন করতে পারবেন।