গুরুত্বপূর্ণ: সব দেশে এই ফিচার উপলভ্য নয়।
আপনার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা
আপনি ব্যক্তিগত তথ্য এডিট করতে পারবেন, যেমন আপনি যে সর্বনাম ব্যবহার করেন।
- আপনার Google অ্যাকাউন্ট পৃষ্ঠায় যান।
- লোকজন ও শেয়ারিং বিকল্পে ক্লিক করুন।
- “অন্যরা কী দেখতে পাবেন বেছে নিন” বিকল্পের মধ্যে আমার সম্পর্কে বিকল্পে ক্লিক করুন।
- লিঙ্গবাচক সর্বনাম বিকল্পে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন।
পরামর্শ: কারা আপনার লিঙ্গগত পরিচয় সংক্রান্ত সর্বনাম দেখতে পাবেন তা আপনি বেছে নিতে পারবেন। Google পরিষেবা জুড়ে লোকজন আপনার সম্পর্কে যেসব তথ্য দেখতে পান, কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় জানুন।
সর্বনাম কী?
সর্বনামের মাধ্যমে অন্য লোকজন জানতে পারবেন কীভাবে আপনাকে সম্বোধন করতে হবে। সর্বনাম সম্মানজনক সম্বোধনের সাথে সাথে কথোপকথনের মান উন্নত করে।
সর্বনাম সংক্রান্ত ফিচার বর্তমানে সব ভাষা ও অঞ্চলের জন্য উপলভ্য নয়। বর্তমান ভাষার সেটিংস যাই হোক না কেন, যে ভাষায় সর্বনাম সেট করা হয়েছে সেই ভাষাতেই এটি দেখাবে।
আপনার Google অ্যাকাউন্টের “সর্বনাম” বিভাগে, আপনি এগুলি করতে পারবেন:
- আগে থেকে থাকা সর্বনামের তালিকা থেকে কোনও একটি বেছে নিতে পারবেন।
- কাস্টম সর্বনাম যোগ করতে পারবেন।
- সর্বনাম সেট না করার বিকল্প বেছে নিতে পারবেন।
- আপনার সর্বনাম কারা দেখতে পারবে তা বেছে নিতে পারবেন।
আপনার সর্বনাম কারা দেখতে পারবে তা বেছে নিতে পারবেন
ডিফল্ট হিসেবে, যারা Google প্রোডাক্ট এবং পরিষেবা ব্যবহার করেন তাদের সাথে আপনার সর্বনাম শেয়ার করা হয় না। আপনার সর্বনাম কে দেখতে পাবে তা বেছে নিতে আপনার Google অ্যাকাউন্টে “আমার সম্পর্কে” বিভাগে যান এবং দৃশ্যমানতা “শুধু আপনি,” “আপনার সংস্থা” বা “যেকেউ” দেখার জন্য সেট করুন।
কীভাবে Google আপনার সর্বনাম ব্যবহার করে
আপনি সর্বনাম দেখানোর বিকল্প বেছে নিলে, কেউ আপনার যোগাযোগের তথ্য দেখলে বা Gmail, Chat বা অন্যান্য Google প্রোডাক্টে আপনার অবতারের উপর কার্সর ঘোরালে এগুলি দেখা যাবে। এগুলি Google Meet-এ আপনার ছবির পাশে দেখা যাবে।
সর্বনাম সংক্রান্ত তথ্য বিজ্ঞাপন বা অন্যান্য পছন্দমতো সাজিয়ে নেওয়ার ফিচারে ব্যবহার করা হয় না।