২৮ মে, ২০২২ থেকে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের (EEA) আইন EEA-তে বসবাসকারী ব্যবহারকারীদের Google অ্যাকাউন্ট উইথড্র করে নেওয়ার অধিকার দেয়।
আপনার Google অ্যাকাউন্ট উইথড্র করার অর্থ হল সেটি মুছে দেওয়া। অ্যাকাউন্ট মুছে দিলে, আপনার YouTube চ্যানেল ও তার সাথে সংশ্লিষ্ট সব ব্যক্তিগত ডেটাও মুছে যাবে। এর মধ্যে আছে:
- Google Drive-এ আপনার তৈরি বা সেভ করা যেকোনও তথ্য।
- YouTube-এ আপনার আপলোড করা ভিডিও, কমেন্ট ও কেনাকাটা।
- Google Play থেকে আপনার কেনা মিউজিক, সিনেমা, টিভি শো ও অ্যাপ।
- আপনার Gmail থেকে পাঠানো ও তাতে পাওয়া ইমেল ও অ্যাটাচমেন্ট।
- আপনার Google অ্যাকাউন্টের সাহায্যে সাইন-আপ করা যেকোনও থার্ড-পার্টি পরিষেবাতে অ্যাক্সেস।
আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে, আপনাকে মুছে ফেলার ফর্ম জমা দিতে হবে। আপনিই যে অ্যাকাউন্টের মালিক তা কনফার্ম করার জন্য এটি করা হয়। অ্যাকাউন্ট শেষ ১৪ দিনের মধ্যে তৈরি করা হলে তবেই আপনি এটি করতে পারবেন।
উইথড্র করে নেওয়ার অধিকার সম্পর্কে আরও জানতে, আপনার পরিষেবার শর্তাবলী দেখুন।
আপনি নিজে বা Google-এর মাধ্যমে অ্যাকাউন্ট মুছে দেওয়ার আগে, আপনার ব্যক্তিগত ডেটা ডাউনলোড করে নিতে ভুলবেন না যেন। আপনি অ্যাকাউন্ট মুছে দেওয়ার পরে আর তাতে থাকা ডেটা ফিরিয়ে আনতে পারবেন না।
এছাড়াও, আপনি যেকোনও সময় নিজেই নিজের অ্যাকাউন্ট মুছে দিতে পারবেন। আপনার Google অ্যাকাউন্ট কীভাবে মুছবেন সেই সম্পর্কে জানুন।