আপনাকে সুরক্ষিত রাখতে এবং স্প্যামারদের আটকাতে, অ্যাকাউন্ট তৈরি বা সাইন-ইন করার আগে, আপনি যে একজন আসল ব্যক্তি তা কনফার্ম করার জন্য কখনও কখনও ফোন নম্বর যাচাইকরণ প্রয়োজন হয়।
পরামর্শ: অ্যাকাউন্ট যাচাই করিয়ে নেওয়ার জন্য, আপনার একটি মোবাইল ডিভাইস থাকতে হবে।
টেক্সট বা কলের মাধ্যমে যাচাইকরণের খরচ সম্পর্কে জানুন
টেক্সট বা কল যাচাইকরণের চার্জ আপনার ফোন প্ল্যানের উপর নির্ভর করে, তবে এটি সাধারণত স্ট্যান্ডার্ড মেসেজ বা কলের মতোই হয়। আপনি কল করার বিকল্প বেছে নিলে, বাড়ির ফোন নম্বরও ব্যবহার করতে পারেন। আরও তথ্যের জন্য, আপনার পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।
যাচাইকরণ সংক্রান্ত সমস্যার সমাধান করা
আপনি কোনও টেক্সট মেসেজ না পেলেআপনি ঘন জনবসতিপূর্ণ এলাকায় থাকলে অথবা আপনার ফোন পরিষেবা প্রদানকারীর কোনও সমস্যা থাকলে, মেসেজ পেতে দেরি হতে পারে। কয়েক মিনিট অপেক্ষা করুন অথবা এর পরিবর্তে ফোন কল বিকল্প ব্যবহার করে দেখুন।
"এই ফোন নম্বরটি যাচাইকরণের জন্য ব্যবহার করা যাবে না"
আপনার এই সমস্যাটি হলে, অন্য একটি নম্বর ব্যবহার করুন। অপব্যবহারের শিকার হওয়া থেকে আপনাকে রক্ষা করতে, প্রতিটি ফোন নম্বরের মাধ্যমে যত সংখ্যক অ্যাকাউন্ট তৈরি করা যায় তা আমরা সীমিত করি। আপনি বন্ধু, পরিবারের সদস্য বা অন্য কোনও পরিষেবা প্রদানকারীর নম্বর ব্যবহার করতে পারেন।
"আগেই এই ফোন নম্বরটি অনেকবার যাচাইকরণের জন্য ব্যবহার করা হয়েছে"
আপনার এই সমস্যাটি হলে, অন্য একটি নম্বর ব্যবহার করুন। অপব্যবহারের হাত থেকে আপনাকে রক্ষা করতে, যাচাইকরণের জন্য একটি ফোন নম্বর কতবার ব্যবহার করা যেতে পারে তা আমরা সীমিত করি। পরিবর্তে, আপনি পরিবারের কোনও সদস্য বা বন্ধুর নম্বর ব্যবহার করতে পারেন।