Google Authenticator-এর মাধ্যমে যাচাইকরণ কোড ডাউনলোড করা

যেসব সাইট ও অ্যাপে, Authenticator অ্য়াপের '২-ধাপে যাচাইকরণ' ফিচার কাজ করে, সেগুলির ক্ষেত্রে Google Authenticator অ্য়াপ এককালীন যাচাইকরণ কোড তৈরি করতে পারবে।

'২-ধাপে যাচাইকরণ' ফিচার সেট-আপ করলে, আপনি কোড তৈরি করে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য Google Authenticator অ্যাপ ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কানেকশন বা মোবাইলে ডেটা পরিষেবা না থাকলেও আপনি কোড তৈরি করতে পারবেন। ২-ধাপ যাচাইকরণ সম্পর্কে আরও জানুন

আপনার সব ডিভাইস জুড়ে Google Authenticator কোড সিঙ্ক্রোনাইজ করে রাখা

গুরুত্বপূর্ণ: সময় সংশোধন করার সেটিং আর 7.0 ভার্সনে পাওয়া যাবে না। অ্যাপটি এখন আপনার অপারেটিং সিস্টেমে, সময়ের সেটিং ব্যবহার করে।

Google Authenticator-এর সাহায্যে আপনি শুধুমাত্র Google অ্যাকাউন্টে সাইন-ইন করার মাধ্যমে, সবকটি ডিভাইস জুড়ে আপনার যাচাইকরণ কোড সিঙ্ক্রোনাইজ করতে পারবেন।

পরামর্শ: এই ফিচার ব্যবহার করার জন্য আপনার কাছে এগুলি থাকতে হবে:

  • Android 6.0 বা তার পরবর্তী যেকোনও ভার্সন
  • iOS 4.0 বা তার পরবর্তী যেকোনও ভার্সন

Google, আমাদের সব প্রোডাক্ট জুড়ে, ট্রান্সফার করা হচ্ছে এমন Authenticator কোড বা সেভ করে রাখা ডেটা এনক্রিপ্ট করে। এর অর্থ হল, আমাদের সিস্টেমে আপনার কোড এনক্রিপ্ট করা থাকে এবং যেকোনও সম্ভাব্য প্রতারকের থেকে সেটি নিরাপদ।

Authenticator ডাউনলোড করা

INSTALL GOOGLE AUTHENTICATOR

গুরুত্বপূর্ণ: আপনার Android ডিভাইসে Google Authenticator ব্যবহার করার জন্য ডিভাইসে 5.0 অথবা তার পরবর্তী যেকোনও Android ভার্সন থাকতে হবে।

আপনার Google অ্যাকাউন্টের জন্য Google Authenticator সেট-আপ করা

  1. আপনার Android ডিভাইসে, Google অ্যাকাউন্টের জন্য ২-ধাপে যাচাইকরণ সেটিংসে যান।
    • আপনাকে সাইন-ইন করতে হতে পারে।
  2. Authenticator সেট-আপ করা বিকল্পে ট্যাপ করুন।
    • কিছু ডিভাইসের ক্ষেত্রে, শুরু করা যাক বিকল্পে ট্যাপ করতে হবে।
  3. স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।

Google অ্যাকাউন্ট ছাড়া Google Authenticator ব্যবহার করা

আপনি Google Authenticator-এর মাধ্যমে আপনার Google অ্যাকাউন্টে নিরাপদে কোড সেভ করতে পারবেন। আপনি ডিভাইস পরিবর্তন করার সময় আপনার অ্যাকাউন্ট যাতে লক না হয়ে যায় সেইজন্য এটি আপনাকে সাহায্য করে। যদিও, পরিবর্তে আপনি এইসব সুরক্ষা ছাড়াই Google Authenticator ব্যবহার করার জন্য বেছে নিতে পারেন।

Google অ্যাকাউন্ট ছাড়া Google Authenticator ব্যবহার করতে:

  • আপনি প্রথমবার অ্যাপ খোলার সময়, অ্যাকাউন্ট ছাড়া ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
  • আপনি যদি আগেই আপনার Google অ্যাকাউন্টে কোড সেভ করে থাকেন, তাহলে হোম স্ক্রিনের উপরে ডানদিকের কোণায় প্রোফাইল ছবিতে ট্যাপ করুন, তারপরে, অ্যাকাউন্ট ছাড়া Authenticator ব্যবহার করুন বিকল্পে ট্যাপ করুন।
    • এর ফলে, আপনার সবকটি Google অ্যাকাউন্ট থেকে কোড সরিয়ে দেওয়া হবে এবং আপনার ডিভাইসে সেগুলি সেভ করা হবে। আপনার অন্যান্য ডিভাইসে কোড উপলভ্য হবে না।

আপনার Google Authenticator কোড ট্রান্সফার করা

Google Authenticator-এর মাধ্যমে আপনি নতুন কোনও ডিভাইস থেকে Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে, আপনার কোড অটোমেটিক এই ডিভাইসে সিঙ্ক হয়ে যায়।

আপনি Google অ্যাকাউন্ট ছাড়া Google Authenticator ব্যবহার করলে, এরপরেও আপনার কোড অন্য ডিভাইসে ম্যানুয়ালি ট্রান্সফার করতে পারবেন।

কোনও নতুন ডিভাইসে Authenticator কোড ম্যানুয়ালি ট্রান্সফার করার জন্য আপনার যা যা প্রয়োজন:

  • Google Authenticator কোড সহ আপনার পুরনো ডিভাইস
  • পুরনো ডিভাইসে ইনস্টল করা Google Authenticator অ্যাপের লেটেস্ট ভার্সন
  • আপনার নতুন ডিভাইস

নতুন ডিভাইসে Authenticator কোড ম্যানুয়ালি ট্রান্সফার করার জন্য য়েসব ধাপ অনুসরণ করতে হবে:

  1. আপনার নতুন ডিভাইসে Google Authenticator অ্যাপAuthenticator ইনস্টল করুন।
  2. Google Authenticator অ্যাপে গিয়ে শুরু করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  4. আপনার পুরনো ডিভাইসে একটি QR কোড তৈরি করুন:
    • Authenticator অ্যাপে, 'মেনু'  এবং তারপর অ্যাকাউন্ট ট্রান্সফার করুন এবং তারপর অ্যাকাউন্ট এক্সপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
      • আপনাকে নিজের ডিভাইস আনলক করতে বলা হবে।
    • নতুন ডিভাইসে যেসব অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান, সেগুলি বেছে নিন।
    • পরবর্তী বিকল্পে ট্যাপ করুন।
      • একটির বেশি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হলে, আপনার পুরনো ডিভাইসে একের বেশি QR কোড তৈরি হতে পারে।
  5. আপনার নতুন ডিভাইসে QR কোড স্ক্যান করুন বিকল্পে ট্যাপ করুন:
    • Authenticator অ্যাপে, 'মেনু' এবং তারপর অ্যাকাউন্ট ট্রান্সফার করুন এবং তারপর অ্যাকাউন্ট ইমপোর্ট করুন বিকল্পে ট্যাপ করুন।
    • আপনার পুরনো ডিভাইসে যে QR কোড তৈরি হয়েছে তা স্ক্যান করুন।

আপনি QR কোড স্ক্যান করার পরে, আপনার Authenticator কোড ট্রান্সফার করা হয়েছে বলে কনফার্মেশন পাবেন।

একাধিক Google অ্যাকাউন্টের সাথে Authenticator ব্যবহার করা

Authenticator, একাধিক Google অ্যাকাউন্টের জন্য কোড সিঙ্ক করতে এবং একই মোবাইল ডিভাইস থেকে সেগুলি দেখাতে পারে।

একাধিক Google অ্যাকাউন্টের সাথে Authenticator সেট-আপ করতে:

  1. আপনার Google অ্যাকাউন্টের জন্য Google Authenticator সেট-আপ করুন।
  2. হোম স্ক্রিনের একেবারে উপরে, ডানদিকের কোণায় আপনার 'প্রোফাইল ছবি বা নামের প্রথম অক্ষর' বিকল্পে ট্যাপ করুন।
  3. অন্য অ্যাকাউন্ট যোগ করুন বিকল্পে ট্যাপ করুন।
  4. যে অ্যাকাউন্ট যোগ করতে চান সেটি বেছে নিন অথবা নতুন Google অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
  5. Google অ্যাকাউন্টে কোড সেভ করতে বলা হলে, অনুমতি দিন বিকল্পে ট্যাপ করুন।

আপনার Google Authenticator কোড এডিট করা

Android-এ আপনার Authenticator কোড এডিট করতে, এডিটের বিকল্প দেখার জন্য যেকোনও কোড বাঁদিকে সোয়াইপ করুন। আপনি কোডের ইউজারনেম আপডেট করতে অথবা যে Google অ্যাকাউন্টে কোড সেভ করা আছে তা পরিবর্তন করতে পারবেন।

আপনার Google Authenticator কোড গোছানো

আপনার Authenticator কোড গুছিয়ে রাখতে, যেকোনও কোড টাচ করে ধরে থাকুন, তারপরে যে লোকেশনে নিয়ে গিয়ে কোড নতুন করে সাজাতে চান সেখানে টেনে আনুন।

এছাড়া, আপনার প্রয়োজনীয় কোডটি খোঁজার জন্য সার্চ বার ব্যবহার করতে পারেন। আপনার Google Authenticator কোডের মাধ্যমে সার্চ করতে, কোড খোঁজার জন্য ইউজারনেমের সাথে মেলে এমন যেকোনও টেক্সট লিখুন।

আপনার Google Authenticator কোড মুছে ফেলা

Android-এ Authenticator কোড মুছে ফেলতে, মুছে ফেলার বিকল্প দেখার জন্য যেকোনও কোড ডানদিকে সোয়াইপ করুন।

আপনাকে মুছে ফেলার বিষয়টি কনফার্ম করার জন্য বলা হবে। আপনার Google অ্যাকাউন্টের সাথে Authenticator কোড সিঙ্ক করে থাকলে, যেসব ডিভাইসে কোড সিঙ্ক করা আছে সেখান থেকেও সেগুলি মুছে ফেলা হবে।

আপনি যদি Authenticator কোড Google অ্যাকাউন্টে সিঙ্ক করে থাকেন এবং আপনার Google অ্যাকাউন্ট থেকে সবকটি কোড মুছে ফেলতে চান, তাহলে আপনি Google Authenticator পরিষেবা মুছে ফেলতে পারেন।

আপনি Google Authenticator পরিষেবা মুছে দিলে:

  • আপনার Google অ্যাকাউন্ট থেকে Authenticator কোড মুছে ফেলা হয়।
  • আপনার কোনও ডিভাইসেই Authenticator কোড আর উপলভ্য হবে না।
  • আপনার Google অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে মুছে ফেলা হবে না।

আপনি যদি আপনার Google অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে মুছে ফেলেন, তাহলে Google Authenticator কোডও মুছে ফেলা হবে। কীভাবে আপনার Google অ্যাকাউন্ট মুছবেন সেই সম্পর্কে জানুন।

'প্রাইভেসি স্ক্রিন' চালু করা

অতিরিক্ত সুরক্ষার জন্য Google Authenticator অ্যাপে 'প্রাইভেসি স্ক্রিন' চালু করতে পারেন। এর জন্য অ্যাপ ব্যবহার করতে পারার আগে, আপনার ডিভাইস থেকে পিন, প্যাটার্ন বা বায়োমেট্রিক প্রম্পটের মতো যাচাইকরণ প্রয়োজন।

'প্রাইভেসি স্ক্রিন' চালু করতে:

  1. Authenticator অ্যাপে, 'মেনু' এবং তারপর সেটিংস এবং তারপর প্রাইভেসি স্ক্রিন ফিচারে ট্যাপ করুন।
  2. প্রাইভেসি স্ক্রিন চালু করুন।
  3. যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

সাধারণ প্রশ্ন ও সমস্যা

পেশাদার পদ্ধতি

আপনার Google Authenticator কোড যাতে শুধু আপনি অ্যাক্সেস করতে পারেন তা সুনিশ্চিত করার জন্য এইসব সক্রিয় পদক্ষেপ নিতে পারেন:

ভুল কোড সংক্রান্ত সমস্যার সমাধান করা

আপনার অ্যাপ বা পরিষেবার সাথে আপনার কোড কাজ না করলে, এগুলি চেক করুন:

  • কোডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই আপনি এটি লিখেছেন।
  • আপনি সঠিক অ্যাপ বা পরিষেবার জন্য কোড লিখেছেন।
  • আপনি সঠিক Google অ্যাকাউন্টের জন্য কোড লিখেছেন।
  • আপনার ডিভাইসে সময় সিঙ্ক করা আছে এবং স্থানীয় টাইম জোন অনুসারে সঠিক সময় দেখানো হয়।
আমার কোড দেখা না গেলে

আপনি যদি কোড দেখতে না পান, তাহলে হয়ত Google অ্যাকাউন্ট থেকে সাইন-আউট হয়ে গেছেন। আপনি যে সাইন-ইন করে আছেন তা কনফার্ম করতে, স্ক্রিনের উপরে ডানদিকে, 'প্রোফাইল' আইকনে ক্লিক করুন।

আপনার Google অ্যাকাউন্ট যদি লক হয়ে যায়, অ্যাকাউন্ট আগের অবস্থায় ফেরানোর জন্য এইসব ধাপ অনুসরণ করুন। অ্যাকাউন্ট আগের অবস্থায় ফেরানো সম্পর্কে আরও জানুন।

হারিয়ে ফেলা বা চুরি হয়ে যাওয়া ডিভাইস

আপনার ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে, ডিভাইসে সেভ থাকা কোনও কোড অন্য কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে তা অবিলম্বে আপনার নিশ্চিত করা উচিত। কোড সরিয়ে দিতে, iOS বা Android অপারেটিং সিস্টেমের জন্য রিমোট লোকেশন থেকে ডিভাইসের ডেটা মুছে ফেলার সুবিধা ব্যবহার করুন। এই বিকল্পটি উপলভ্য না থাকলে, আপনি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে কোনও একটি বেছে নিতে পারেন:

  • আপনার Google অ্যাকাউন্টের সাথে কোড সিঙ্ক করা থাকলে, আপনি Google অ্যাকাউন্ট থেকে ডিভাইস সরিয়ে ফেলার মাধ্যমে কোড সরিয়ে দিতে পারবেন।
  • আপনার কোড Google অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা না থাকলে, যেসব সাইটে আপনার Google Authenticator সেট-আপ করা রয়েছে তার প্রত্যেকটিতে গিয়ে আপনাকে কোড সরাতে হবে এবং তারপরে নতুন ডিভাইস আবার লিঙ্ক করতে হবে।
true
Google অ্যাকাউন্টে স্বাগত!

আমরা দেখেছি যে আপনার নতুন Google অ্যাকাউন্ট তৈরি হয়েছে! আপনার Google অ্যাকাউন্ট চেকলিস্টের মাধ্যমে কীভাবে আপনার অভিজ্ঞতা উন্নত করতে হয় জানুন।

সার্চ করুন
সার্চ মুছুন
সার্চ বন্ধ করুন
Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু
8942554047440370852
true
সহায়তা কেন্দ্র সার্চ করুন
false
true
true
true
true
true
70975
false
false
false
false
false