দৃষ্টিশক্তিহীন বা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য তৈরি একটি Android অ্যাপ হল Lookout, এটি তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। এটি ডিভাইসের ক্যামেরা ও সেন্সর ব্যবহার করে অবজেক্ট ও টেক্সট শনাক্ত করে এবং ভিউফাইন্ডারে যা খুঁজে পাচ্ছে তার বর্ণনাও দেয়।
আপনার যা প্রয়োজন
Lookout ডাউনলোড করে ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে Android 6.0 বা এর পরের যেকোনও ভার্সন ইনস্টল করা থাকতে হবে। কীভাবে Android ভার্সন চেক ও আপডেট করবেন তা জানুন।
এই ভাষাগুলি কাজ করে:
- আরবী
- বাংলা
- চীনা (সরলীকৃত)
- চেক
- ড্যানিশ
- ডাচ
- ইংরেজি
- ফিলিপিনো
- ফিনিশ
- ফরাসি
- জার্মান
- গ্রিক
- গুজরাতি
- হিন্দি
- হাঙ্গেরিয়ান
- ইন্দোনেশিয়ান
- ইতালিয়ান
- জাপানি
- কন্নড়
- কোরিয়ান
- মারাঠি
- নরওয়েজিয়ান
- পোলিশ
- পর্তুগিজ (ব্রাজিল)
- রোমানিয়ান
- রাশিয়ান
- স্লোভাক
- স্প্যানিশ
- সুইডিশ
- তামিল
- তেলুগু
- থাই
- তুর্কি
- ইউক্রেনিয়ান
- ভিয়েতনামিজ
Lookout ইনস্টল করে চালানো
- আপনার Android ডিভাইসে Google Play অ্যাপ
খুলুন।
- Lookout – Assisted vision সার্চ করুন।
- ইনস্টল করুন বিকল্পে ট্যাপ করুন।
- Lookout চালু করতে, আপনি এগুলির কোনও একটি করতে পারবেন:
- বলুন "Ok Google, Lookout চালু করো।"
- আপনার ডিভাইসের অ্যাপ বিভাগে Lookout
বিকল্পে ট্যাপ করুন।
- স্বাগত স্ক্রিনে Lookout টিউটোরিয়ালের ভূমিকা দেখুন।
- পরবর্তী
আমি সম্মতি জানাচ্ছি বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাপ ব্যবহার করার সময় বা শুধু এইবার Lookout-কে ছবি তোলার ও ভিডিও রেকর্ড করার অনুমতি দিন।
- অ্যাকাউন্ট বেছে নিন।
- ঠিক আছে বিকল্পে ট্যাপ করুন।
পরামর্শ: Lookout ব্যবহার করার সময় আপনার ডিভাইস এমনভাবে ধরে থাকুন যাতে ক্যামেরার লেন্স বাইরের দিকে পয়েন্ট করে থাকে।
Use Lookout modes
বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য আপনি Lookout-এ ৭টি মোড ব্যবহার করতে পারবেন।
Switch between Lookout modes
- মোড পরিবর্তন করতে উপরে বাঁদিকে 'মোড বেছে নিন'
বিকল্পে ট্যাপ করুন।
- একটি মোড থেকে আরেকটিতে পরিবর্তন করতে, আপনি যে মোড ব্যবহার করতে চান সেটিতে ট্যাপ করুন।
- আপনি টকব্যাক ব্যবহার করলে, আপনার স্ক্রিনে ডবল-ট্যাপ করুন।
- মোড বেছে নিন:
- টেক্সট: কোনও টেক্সট পড়তে সেই টেক্সটের দিকে আপনার ক্যামেরা পয়েন্ট করুন। আপনার টেক্সট স্পষ্টভাবে পড়তে না পারলে:
- আপনার ডিভাইসটিকে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোডের মধ্যে রোটেট করুন।
- টেক্সটটিকে কাছে নিয়ে আসুন অথবা দূরে নিয়ে যান।
- কোনও টেক্সট শনাক্ত না হলে Lookout আপনাকে জানিয়ে দেবে।
- আপনি ভাষা বিকল্পকে "ভাষা শনাক্ত করো" হিসেবে সেট করে রাখলে, কাজ করে এমন যেকোনও ভাষায় লেখা টেক্সট Lookout অটোমেটিক শনাক্ত করে ও পড়ে।
- এক্সপ্লোর (বিটা): আপনার আশেপাশের পরিবেশে বিভিন্ন অবজেক্ট ও টেক্সটের মতো কী আছে তা জানতে, আপনার ক্যামেরা আশেপাশে পয়েন্ট করুন।
- পরামর্শ: এক্সপ্লোর মোড এখনও বিটা ভার্সনে আছে এবং অন্যান্য মোডের মতো সঠিক নয়।
- খাবারের প্রোডাক্টের লেবেল: খাবারের প্রোডাক্টের সামনের দিকে থাকা বারকোড স্ক্যান করতে বা প্রোডাক্টের সামনের দিক দেখে শনাক্ত করতে, প্রোডাক্টের লেবেলটি আপনার ক্যামেরার সামনে ধরুন এবং এটি ধীরে ধীরে ঘোরান।
- নির্দিষ্ট কিছু দেশেই খাবারের লেবেলের মোড উপলভ্য আছে। আপনি প্রথমবার খাবারের লেবেলের মোড বেছে নিলে, অতিরিক্ত ডেটা ডাউনলোড করতে প্রম্পট ফলো করুন। ডাউনলোড করা অতিরিক্ত ডেটা খাবারের লেবেলের মোডকে খাবারের লেবেল শনাক্ত করতে, দ্রুত ফলাফল পেতে এবং অফলাইনে কাজ করতে সাহায্য করে।
- ডকুমেন্ট: সম্পূর্ণ পৃষ্ঠার টেক্সট পড়ুন।
- আপনার ডিভাইস পোর্ট্রেট মোডে ধরে রাখুন এবং ধীরে ধীরে আপনার ডিভাইস সরান।
- সম্পূর্ণ ডকুমেন্টের ফটো নিন, Lookout-এর রিয়েল-টাইম নির্দেশাবলী শুনুন।
- ভিউতে টেক্সট পড়তে, আপনি "স্ন্যাপশট নিন" বোতামটি ব্য়বহার করতে পারেন। কখনও কখনও Lookout লাইভ ক্যামেরা ভিউয়ের থেকে ভাল স্ন্যাপশট পড়তে পারে।
- মুদ্রা: মুদ্রা পড়তে একটি ব্যাঙ্ক নোটে একবার আপনার ক্যামেরা পয়েন্ট করুন।
- এই মোডটি শুধু মার্কিন ডলার, ইউরো বা ভারতীয় টাকায় উপলভ্য। এটি কয়েন শনাক্ত করে না।
- ছবি: ছবি ক্যাপচার, আপলোড অথবা শেয়ার করে সেটির বিবরণ পান।
- Lookout, ছবির মধ্য থেকে টেক্সট ও অবজেক্ট শনাক্ত করে।
- কোনও ছবি শনাক্ত করার ব্যাপারে Lookout-কে সাহায্য করতে, আপনার ডিভাইস হোল্ড করুন, এটি ধীরে ধীরে সরান এবং Lookout-এর রিয়েল-টাইম অবজেক্ট শনাক্তকরণ শুনুন।
- কোনও ইমেজ ক্যাপচার করতে, ক্যাপচার করুন অথবা সেলফি তুলুন বিকল্পে ট্যাপ করুন। এছাড়াও আপনি Lookout-এ ছবি আপলোড অথবা শেয়ার করতে পারবেন।
- ক্যাপচার করা ছবি ডাউনলোড করতে, আপনার স্ক্রিনে ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
- ইংরেজিতে আপনার ছবির বিস্তারিত বিবরণ পেতে পারেন।
- আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অথবা কানাডার ইংরেজি ব্যবহার করলে, ফলো-আপ প্রশ্ন জিজ্ঞাসা করতে ও AI দ্বারা পরিচালিত উত্তর পেতে, কীবোর্ড অথবা আপনার ভয়েস ব্যবহার করতে পারবেন। প্রশ্নোত্তর সংক্রান্ত ফলাফল নিয়ে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তা শেয়ার করে থাম্বস-আপ
অথবা থাম্বস-ডাউন
বিকল্পে ট্যাপ করুন।
- কম আলো, অস্পষ্টতা, কম রেজোলিউশন ও বাধা থাকলে, ক্যাপচার করা ছবি ও বিবরণের ফলাফলে তার প্রভাব পড়তে পারে। ইমেজের কন্টেন্ট ও কম্পোজিশনও ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে।
- খুঁজে দেখুন: প্রিফিল করা অবজেক্টের তালিকা থেকে পাওয়া যাবে এমন কোনও অবজেক্ট বেছে নিন।
- কোনও অবজেক্ট বেছে নিতে, একেবারে উপরে ডানদিকে, আপনি যে আইটেম দেখতে চাইছেন সেটি বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
- ডিফল্ট সেটিংস হল “সিটিং ও টেবিল,” যার আইকন হল চেয়ার।
- অবজেক্ট খোঁজার ব্যাপারে Lookout-কে সাহায্য করতে, আপনার ডিভাইস হোল্ড করুন, এটি ধীরে ধীরে সরান এবং Lookout-এর রিয়েল-টাইম অবজেক্ট শনাক্তকরণ শুনুন।
- অধিকাংশ ফোনে যে অবজেক্ট খোঁজা হচ্ছে সেটি কোন দিকে আছে এবং কতটা দূরে আছে সেই সম্পর্কে নির্দেশ দেওয়া হবে।
- যেসব অবজেক্ট খুঁজে পাওয়া যেতে পারে সেগুলি হল:
- বসার জায়গা ও টেবিল
- দরজা ও জানলা
- কাপ
- বোতল ও ক্যান
- রান্নার ও খাওয়াদাওয়ার বাসন ও অন্যান্য সরঞ্জাম
- যানবাহন
- বাথরুম
- কোনও অবজেক্ট বেছে নিতে, একেবারে উপরে ডানদিকে, আপনি যে আইটেম দেখতে চাইছেন সেটি বেছে নিন বিকল্পে ট্যাপ করুন।
- টেক্সট: কোনও টেক্সট পড়তে সেই টেক্সটের দিকে আপনার ক্যামেরা পয়েন্ট করুন। আপনার টেক্সট স্পষ্টভাবে পড়তে না পারলে:
Lookout কীভাবে ব্যবহার করবেন
ক্যামেরা বন্ধ ও চালু করুন
ক্যামেরা চালু বা বন্ধ করতে, ক্যামেরা চালু বা বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি টকব্যাক ব্যবহার করলে, আপনার স্ক্রিনে ডবল-ট্যাপ করুন।
পরামর্শ: আপনি ক্যামেরা চালু করলে আপনার ফোন ভাইব্রেট করে।
রিডিং টুল ব্যবহার করে, টেক্সট পড়ুন
রিডিং টুল এইসব মোডে উপলভ্য:
- ডকুমেন্ট মোড
- ইমেজ মোড
- সাম্প্রতিক
এই টুলগুলির সাহায্যে আপনি রিডিং স্পিড অ্যাডজাস্ট করে 'শ্রবণযোগ্য' বা 'হাইলাইট করা' বেছে নিতে পারেন এবং এই ধরনের ডিসপ্লে বিকল্প বেছে নিতে পারেন:
- পছন্দের ফন্ট
- টেক্সটের সাইজ এবং লুক
- ব্যাকগ্রাউন্ড বা টেক্সটের রঙয়ের কন্ট্রাস্ট
- দু'টি অক্ষরের মধ্যে ব্যবধান
- লাইনের উচ্চতা
ডকুমেন্ট মোডে রিডিং টুল চালু করতে, একদম নিচে ডানদিকে, রিডিং সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
ডকুমেন্ট মোডে রিডিং টুল চালু করার বিকল্প পদ্ধতি:
- সেটিংসে যান।
- এইসব ফিচার ব্যবহার করতে, রিডিং টুল সেটিংস-এ ট্য়াপ করুন।
ভাষা, মুদ্রা এবং দেশ পরিবর্তন করা
ডিফল্ট হিসেবে Lookout "ভাষা শনাক্ত করো" বিকল্পে সেট করা থাকে।
- আপনি এই মোডগুলির জন্য ভাষা পরিবর্তন করতে পারবেন:
- টেক্সট
- ডকুমেন্ট
- এক্সপ্লোর
- মুদ্রা মোডের জন্য মুদ্রা পরিবর্তন করা
- ফুড লেবেলের জন্য দেশ পরিবর্তন করা
এর ফলে, একাধিক ভাষা ব্যবহার হয়েছে এমন জায়গাতেও আপনি Lookout ব্যবহার করতে পারেন।
ডিফল্ট ভাষা, মুদ্রা বা দেশ পরিবর্তন করতে:
- আপনার Android ডিভাইসে Lookout
খুলুন।
- স্ক্রিনের উপরে বাঁদিকে মেনু
বিকল্পে ট্যাপ করুন।
- মেনু থেকে আপনি যেটি পরিবর্তন করতে চান সেটি বেছে নিন:
- ভাষা পরিবর্তন করতে:
- টেক্সট, ডকুমেন্ট, এক্সপ্লোর (বিটা), বা ছবি (বিটা) বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরে ডানদিকে 'ভাষা'
বিকল্পে ট্যাপ করুন।
- ড্রপডাউন মেনু থেকে বাঞ্ছিত ভাষাটি বেছে নিন।
- আপনি যে টেক্সট পড়তে চান সেটির দিকে ক্যামেরা পয়েন্ট করুন।
- মুদ্রা পরিবর্তন করতে:
- মুদ্রা বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরে 'মুদ্রা'
বিকল্পে ট্যাপ করুন।
- ড্রপডাউন মেনু থেকে বাঞ্ছিত মুদ্রা বেছে নিন।
- সেভ করুন
ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যে মুদ্রা পড়তে চান সেটির দিকে ক্যামেরা পয়েন্ট করুন।
- দেশ পরিবর্তন করতে:
- ফুড লেবেল বিকল্পে ট্যাপ করুন।
- স্ক্রিনের উপরে 'দেশ'
বিকল্পে ট্যাপ করুন।
- ড্রপডাউন মেনু থেকে বাঞ্ছিত দেশ বেছে নিন।
- সেভ করুন
ডাউনলোড করুন বিকল্পে ট্যাপ করুন।
- আপনি যে ফুড লেবেল পড়তে চান সেটির দিকে ক্যামেরা পয়েন্ট করুন।
- ভাষা পরিবর্তন করতে:
Review or share recent results
Lookout যে আইটেম শনাক্ত করেছে, আপনার সাম্প্রতিক তালিকায় সেই আইটেমের ইতিহাস পর্যালোচনা করতে এবং অন্য কারও সাথে ফলাফল শেয়ার করতে পারবেন।
- সাম্প্রতিক বিকল্পে ট্যাপ করুন।
- এক এক করে আপনার ফলাফল দেখুন।
- বিবরণ দেখতে একটি আইটেম বেছে নিন।
- কোনও আইটেম শেয়ার করতে, 'শেয়ার করুন'
বিকল্পে ট্যাপ করুন।
- উপলভ্য থাকলে আপনি টেক্সট, ছবি বা দুটিই শেয়ার করতে পারেন।
- আপনি যে অ্যাপে ফলাফল শেয়ার বা সেভ করতে চান সেটি বেছে নিন।
পরামর্শ: আপনি Lookout বন্ধ করে দিলে, সাম্প্রতিক আইটেমগুলি অটোমেটিক মুছে দেওয়া হয়।
Change Lookout settings
- আপনার Android ডিভাইসে Lookout
বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট মেনু
Lookout সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
- নিচের সেটিংস পর্যালোচনা বা পরিবর্তন করুন:
- অটোমেটিক ফ্ল্যাশলাইট: ইমেজ রেকগনিশন উন্নত করতে আপনার ফ্ল্যাশলাইট অটোমেটিক ব্যবহার করুন।
- ডকুমেন্ট স্ক্যান করা সম্পর্কিত পরামর্শ: ডকুমেন্ট স্ক্যান করার সহায়তা পান।
- হ্যাপটিক প্রতিক্রিয়া: আপনার অ্যাকশন নিশ্চিত করতে ভাইব্রেশন ব্যবহার করুন।
- টেক্সট-টু-স্পিচ আউটপুট সেটিংস: শুধুমাত্র Lookout-এর জন্য টেক্সট-টু-স্পিচ সেটিংস বেছে নিন। এইসব সেটিংস আপনার সিস্টেমের টেক্সট-টু-স্পিচ সেটিংস থেকে আলাদা। আপনি স্পিচ রেট ও পিচ অ্যাডজাস্ট করতে পারবেন, নমুনা চালাতে পারবেন বা সিস্টেম ডিফল্টে রিসেট করতে পারবেন।
- স্বাভাবিক শোনায় এমন ভয়েস: রিডিং টুল সেটিংসে স্বাভাবিক শোনায় এমন ভয়েসের তালিকা থেকে বেছে নিন।
সহায়তা ও মতামত
Lookout-এর উন্নতির জন্য আপনাকে মাঝে মধ্যে সংক্ষিপ্ত সমীক্ষার মাধ্যমে মতামত জানানোর জন্য অনুরোধ করা হবে। এছাড়াও, আপনি যেকোনও সময় মতামত জানাতে পারবেন:
- আপনার Android ডিভাইসে Lookout
বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট মেনু
সহায়তা ও মতামত বিকল্পে ট্যাপ করুন।
Lookout সংক্রান্ত আরও সাহায্য পেতে, দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য Google সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
ডেটা মুছে দেওয়া
- আপনার Android ডিভাইসে, Lookout
বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাকাউন্ট মেনু
Lookout সেটিংস
ইমেজ মোড সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
- ইমেজ মোড ডেটা সংগ্রহ বন্ধ করুন।