YouTube ভিডিও শেয়ার করা
-
youtube.com সাইটে ভিডিও দেখা শুরু করুন।
-
ভিডিওর নিচে, শেয়ার করুন
আইকনে ক্লিক করুন।
- একটি প্যানেল খুলে যাবে, যেখানে শেয়ার করার বিভিন্ন বিকল্প পাওয়া যাবে:
- সোশ্যাল নেটওয়ার্ক: ভিডিও শেয়ার করার জন্য কোনও সোশ্যাল নেটওয়ার্ক আইকনে (যেমন, Facebook, X) ক্লিক করুন।
- ইমেল: আপনার কম্পিউটারের ডিফল্ট ইমেল সফ্টওয়্যার ব্যবহার করে ইমেল পাঠাতে, 'ইমেল করুন' আইকন বেছে নিন।
- এম্বেড করা: কোনও ওয়েবসাইটে ভিডিও এম্বেড করতে ব্যবহার করার জন্য কোড তৈরি করতে, এম্বেড করুন বোতামে ক্লিক করুন।
- লিঙ্ক কপি করুন: আপনি কপি করুন বোতামে ক্লিক করে ভিডিওর লিঙ্ক কপি করতে এবং এটি ইমেল মেসেজের মতো অন্য কোথাও পেস্ট করতে পারবেন।
- শুরু হওয়ার সময়: ভিডিওর নির্দিষ্ট কোনও অংশে লিঙ্ক করতে, এই বক্সে টিকচিহ্ন দিন এবং লিঙ্কটি কপি করার আগে শুরু হওয়ার সময় লিখুন। যেমন, ২ মিনিট ৩০ সেকেন্ডে ভিডিও শুরু করতে, বক্সে টিকচিহ্ন দিন এবং "2:30" লিখুন।
- পোস্ট: 'পোস্ট' ট্যাবে আপনার অ্যাক্সেস থাকলে, আপনি কোনও পাবলিক পোস্টে ভিডিও শেয়ার করতে পারবেন।
YouTube চ্যানেল শেয়ার করা
- চ্যানেল পৃষ্ঠায় যান।
- ব্রাউজারের অ্যাড্রেস বারে, URL কপি করুন।
- URL যেখানেই শেয়ার করতে চান সেখানে পেস্ট করুন।
আপনি যদি সহজেই শেয়ার করার জন্য একটি কাস্টম চ্যানেল URL তৈরি করতে চান, তাহলে YouTube URL-এ আপনার YouTube চ্যানেলের নাম যোগ করুন।